We currently don't have news in this language. Please choose another language.
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
নয়াদিল্লি: যাত্রী নিয়ে সাগরে নিখোঁজ বোয়িং বিমান। কার্গো বিমানটিতে পাঁচ জন সওয়ার ছিলেন। আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই বিমানটি গায়েব হয়ে যায়। বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা বেজে ২১ মিনিটে পাকিস্তানের করাচি থেকে আকাশে উড়েছিল বোয়িং ৭৩৭ বিমানটি। করাচি থেকে সংযুক্তি আরব আমিরশাহির শারজা যাচ্ছিল। বিমানটির নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে।
বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল K2 Airways. করাচির একটি বেসরকারি প্রাইভেট কার্গো বিমান। সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ২০১৮ সালে সেটির প্রতিষ্ঠা হয়। বিমানে সওয়ার পাঁচজনকে শনাক্ত করা গিয়েছে। পাকিস্তান বেসমরিক বিমান পরিবহণ সংস্থার সঙ্গে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করছে K2 Airways.
Flightdaradar24-এর তথ্য় বলছে, আকাশে ওড়ার সময় হঠাৎই টলমল করে ওঠে বিমানটি। এরপর তীব্র গতিতে অধোমুখে নামতে শুরু করে। পাকিস্তানের নৌবাহিনী, বায়ুসেনাও উদ্ধারকার্যে নেমেছে।
শেষ বার, পাকিস্তানে বড় বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সেবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরে নামার সময় ভেঙে পড়ে বিমানটি। ৯৯ জন যাত্রীর মধ্যে মাত্র দু’জন প্রাণে বেঁচেছিলেন সেবার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ