Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE :  বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু।বারুইপুরে নাবালিকার নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার আরও ১।

ABP Ananda LIVE :  বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের এসআইটি। বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু।বারুইপুরে নাবালিকার নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২ জন। আটক করা হয়েছে আরও ৩ অভিযুক্তকে। নিহতের পরিবারের দাবি, শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। অভিযোগ, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মৃতদেহ রাস্তায় ফেলে বারুইপুরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণ*পিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Amit Shah : শ্যামাপ্রসাদ...

Read Next

Weather News : নিম্নচাপের...