Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : আষাঢ়ে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমার সম্ভাবনা থাকলেও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে।

ABP Ananda LIVE : আষাঢ়ে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমার সম্ভাবনা থাকলেও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।পাহাড়ে টানা বৃষ্টিতে বাড়ছে ধসের আশঙ্কা, পাল্লা দিয়ে ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। 

এদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। বাণিজ্যনগরীতে দুর্যোগ চলাকালীন ৪তলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আজও মুম্বই, নবি মুম্বই, পালঘর, ঠানেতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দেশের ২৫টি রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্রের পাশাপাশি লাল সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, ছত্তীসগঢ়ে। 

আজ সোমবার ৬ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিই হবে মূলত। তবে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Incident :বারুইপুর...

Read Next

Baruipur News: 'যারা এই ৩...