Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE :  বিভীষণের পরামর্শে অন্যায় আক্রমণে নিহত মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের মতোই ছেলে ইন্দ্রজিৎকে হারিয়েছেন আরেক বাবা-মা। হাত-পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছে তরতাজা যুবককে।

ABP Ananda LIVE :  বিভীষণের পরামর্শে অন্যায় আক্রমণে নিহত হন মেঘনাদ ইন্দ্রজিৎ। মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের মতোই ছেলে ইন্দ্রজিৎকে হারিয়েছেন আরেক বাবা-মা। হাত-পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছে তরতাজা যুবককে।

মুখ্যমন্ত্রী বলেন, "যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে। ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতা তে যে শাস্তি আছে পাবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গ*ণপিটুনিতে ইন্দ্রজিৎ মন্ডলের মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৭। এদিন যাদের ধরা হয়েছে তাদের একজনের নাম শামিম আলি খান। অভিযুক্ত যুবক বারুইপুরেরই বাসিন্দা। পুলিশের পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ মন্ডলকে হাত বেঁধে মারতে মারতে নিয়ে যাচ্ছে শামিম আলি খান। পুলিশ সূত্রে খবর ঘটনার পরে উত্তর ২৪ পরগনায় পালিয়ে যায় শামিম। এর আগে যে তিনজনকে পুলিশ পাকড়াও করেছে তাদের ছবিও এদিন প্রকাশ করেছে পুলিশ। তারা হলো সাবিরুদ্দিন বৈদ্য। ঘটনার সময় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে তাকে। ইন্দ্রজিৎকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে সহযোগিতা করছে আবু সিদ্দিক সরদার এবং ইন্দ্রজিৎকে টানতে টানতে নিয়ে যেতে দেখা যাচ্ছে ফরিদ শেখকে। গত ৪ তারিখ বিকেলে বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর পাঁচ তারিখ রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ক্লাস সিক্সের ছাত্রrর দেহ। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। গ*ণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মন্ডল নামে বছর ৩৫ এর এক যুবকের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Best FD Interest : কোন...

Read Next

BJP News: তৃণমূলের...