We currently don't have news in this language. Please choose another language.
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
ABP Ananda LIVE : তৃণমূলের সদ্য প্রাক্তন তিন সাংসদকে দলে নিতে দরজা খুলে দিয়েছে বিজেপি। বিজেপিতে যোগদান করেছেন রাজ্যসভা ত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক। আর এই নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির একাংশ। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তিত্ব কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারতো? সম্প্রতি কালে তৃণমূলের সঙ্গে সহাবস্থানের প্রশ্নে একাধিক বিজেপি বিধায়ককে একরোখা অবস্থান নিতে দেখা গেছে। তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে সরাসরি অস্বীকার করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে ১৬ তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের অধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার ১২ জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতানেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন।তিনি বলেন, "যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। যেখানে মানুষ অত্যাচারিত হয়েছেন ১৫ বছর ধরে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য সেখানে যেকোনো আদর্শ বা নীতির কথা বলা সেটা বলা খুব সহজ কাজে করে দেখানো খুব কঠিন"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda