We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর : আজও থমথমে বারুইপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। চলছে কড়া নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকার কয়েকটি জায়গায় জারি করা হয়েছে BNS-এর ১৬৩ ধারা। এদিকে বারুইপুরের থমথমে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে এমন একাধিক পুলিশ আধিকারিককে, যাঁদের আগে এখানে কাজের অভিজ্ঞতা রয়েছে।
যে এলাকায় ঘটনাটি ঘটেছিল, বারুইপুরের যে এলাকা গতকাল রণক্ষেত্র হয়ে উঠেছিল, সেখানে আজ সকাল থেকে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যাতে কোনও অশান্তি না ঘটে। কারণ এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে বারুইপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল। যাতে কেউ বিক্ষোভ করতে না পারে, যাতে কোনও অশান্তি তৈরি না হয়, জমায়েত না হয়, তার জন্য এলাকায় জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২ জন। আটক করা হয়েছে আরও ৩ অভিযুক্তকে। নিহতের পরিবারের দাবি, শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। অভিযোগ, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মৃতদেহ রাস্তায় ফেলে বারুইপুরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নাবালিকাকে খুনের ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় একজনকে। আজ গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। নাবালিকার মৃত্যুতে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন করে শুরু করা হয়েছে তদন্ত। নাবালিকাকে খুন ও যৌন নির্যাতনের অভিযোগের মামলার পাশাপাশি, গণপিটুনিতে একজনের মৃত্যু ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও দু'টো আলাদা মামলা রুজু করা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী