We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত। বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩। আটক করা হয়েছে আরও ৩ অভিযুক্তকে। নাবালিকাকে খুনের ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় ১ জনকে। ৬ সদস্যের SIT গঠন করে শুরু করা হয়েছে তদন্ত। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে SIT। এই ঘটনার পর বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা জারি হয়েছে। এলাকায় কাজের অভিজ্ঞতা আছে, এমন পুলিশ আধিকারিকদের এলাকায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে।
গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। নিহতের পরিবারের দাবি, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় নাবালিকার দেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, মৃতদেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যু নিয়েও দায়ের মামলা। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও পৃথক মামলা রুজু।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী