Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে

Audio Narrative Assistant
Executive Summary
পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ' ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর পুলিশের। আগেই জানা গিয়েছে, যে জায়গায় প্রভাস মণদলকে পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, সেখানে বাকি ধৃতদের অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকেও নিয়ে যাওয়া হবে।

পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ' ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর পুলিশের। আগেই জানা গিয়েছে, যে জায়গায় প্রভাস মণদলকে পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, সেখানে বাকি ধৃতদের অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকেও নিয়ে যাওয়া হবে। কারণ এই তিনজন এবং নিহত প্রভাস মণ্ডলকের ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে ঘটনার দিন ঘটনাস্থলেই ছিল এই চারজন। 

নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল অভিযুক্ত আনন্দ সর্দারের? কীভাবে কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল এই অভিযুক্ত? বারুইপুরে পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে পুকুর লাগোয়া ঝুপড়িতে নিয়ে যায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। আগে থেকেই সেখানে ছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। মেয়েটি সেখান থেকে বেরোতে চাইলে পিছমোড়া করে বাঁধা হয় হাত। চিৎকার করায় তাঁর ঘাড়ে আঘাত করে আনন্দ সর্দার। এরপরই জ্ঞান হারায় কিশোরী। এরপর বস্তার মধ্যেই দুমড়ে-মুচড়ে ঢুকিয়ে দেওয়া হয় নাবালিকাকে। অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরা করার পর উঠে আসছে একের পর এক তথ্য। 

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chit Fund Fraud : ১০০ কোটির...

Read Next

Sushmita Roy: 'সাত বছরের সব...