We currently don't have news in this language. Please choose another language.
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
কলকাতা: মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। বর্তমানে অভিনয়ের পাশাপাশি, ব্যবসাও করেন তিনি, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগিং তো রয়েছেই। চলতি বছরেই বিয়ের খবর দিয়েছিলেন সুস্মিতা। শুভাশিসের সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী। আর এবার, জীবনের আরও এক অধ্যায়ের কথা শেয়ার করে নিলেন তিনি। মা হলেন সুস্মিতা, ৬ জুলাই সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেই থেকেই অনেকে প্রশ্ন করেছিলেন, পুত্র না কন্যা, কে এসেছে সুস্মিতার কোলে? আর এবার, সেই খবরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। পুত্রসন্তানের মা হয়েছেন সুস্মিতা।
পুত্রসন্তানের মা হলেন সুস্মিতা, কী নাম রাখলেন?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন সুস্মিতা, সেখানে তাঁকে আগলে রেখেছেন শুভাশিস। সুস্মিতার বেবিবাম্পে লেখা, 'বেবি বয়'। সোশ্যাল ছেলের নামও জানিয়েছেন সুস্মিতা, ছেলের নাম রেখেছেন, সিডো। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, 'তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।' সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা এই ছবি শেয়ার করে নিতেই, তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। অভিনেত্রী এর আগেও বারে বারে বলেছেন যে, তিনি মা হতে চেয়েছেন। জীবনে মাতৃত্বের পূর্ণতা পেতে চেয়েছেন। আর এবার, তাঁর সেই সাধপূরণ।
মা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুস্মিতার
এর আগে, সোশ্যাল মিডিয়ায় জীবনে নতুন সদস্য আসার খবর শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, 'মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তার নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না। ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গিয়েছে। তাই এবারের পথ চলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল, সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য