Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
বারুইপুর: মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে শুরু হয়ে গেল স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। সূত্রের খবর, শনিবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?

বারুইপুর: মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে শুরু হয়ে গেল স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। সূত্রের খবর, শনিবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?

৩ দিনের ব্যবধানে ২ ছবি। অস্থায়ী পুলিশ ক্যাম্পে ভাঙচুর হয়েছিল আগেই। অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর এবার সেখানে শুরু হল স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "নির্যাতিতার পরিবার একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা ডিজিপি ও হোম সেক্রেটারিকে বলেছি আউটপোস্ট তৈরি করতে হবে।"

মঙ্গলবার বারুইপুরে গিয়ে, নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিহতের পরিবারের কথা রাখার আশ্বাস দেন। তিনি বলেন, "প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে চালু করতে হবে। আমি যখন নিহতর পরিবারের সঙ্গে দেখা করতে আসব, তখন আউটপোস্টের উদ্বোধন হবে। আমরা এখানে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো যথাযথভাবে আমরা দেখব।"

আরও পড়ুন: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

ENG vs IND: ফের ব্যর্থ...

Read Next

Barun Biswas Case: বর্তমান...