ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

Audio Narrative Assistant
Executive Summary
ব্রিস্টল: বিলেতের মাটিতে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ফের একবার শর্ট পিচ বোলিংই সূর্বংশীর 'ক্রিপ্টোনাইট' হয়ে দাঁড়াল। ব্রিস্টেলে দলের ব্যাটিং ব্যর্থতার দিনে কুম্ভ হয়ে একাই লড়লেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

ব্রিস্টল: বিলেতের মাটিতে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ফের একবার শর্ট পিচ বোলিংই সূর্বংশীর 'ক্রিপ্টোনাইট' হয়ে দাঁড়াল। রান পেলেন না কেউই। ব্রিস্টেলে দলের ব্যাটিং ব্যর্থতার দিনে কুম্ভ হয়ে একাই লড়লেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনিই দলের হয়ে সর্বাধিক, অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন। তাছাড়া কেউই বলার মতো রান পাননি। শ্রেয়সের অর্ধশতরানের ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ভারত সাত উইকেটে ১৫৮ রান তুলল।   

গত ম্যাচের মতোই এই ম্যাচেও ইংল্যান্ডের দুই ওপেনিং ফাস্ট বোলার জশ টাঙ এবং জোফ্রা আর্চার দুরন্ত বোলিংয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন এবং সেই চাপেই বড় রানের দিকে এগোতেই পারেনি টিম ইন্ডিয়া। শেষমেশ অল্প রানেই থামল ভারতের ইনিংস। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Maharashtra Floods: জল ঢুকল LPG...

Read Next

Baruipur Police: বারুইপুরে...