Bengal Cricket: বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন কারা, ঘোষণা সিএবি-র, রূপরেখা ঠিক করতে বৈঠক সৌরভের

Audio Narrative Assistant
Executive Summary
সন্দীপ সরকার, কলকাতা: দুই পুরনোতে আস্থা। বাংলার পুরুষ ক্রিকেট দলের চারটি বয়সভিত্তিক বিভাগের কোচ হিসাবে কারা দায়িত্ব পাচ্ছেন, চূড়ান্ত যেখানে সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্ল থেকে গেলেন।

সন্দীপ সরকার, কলকাতা: দুই পুরনোতে আস্থা। সঙ্গে দুই নতুন। বাংলার পুরুষ ক্রিকেট দলের চারটি বয়সভিত্তিক বিভাগের কোচ হিসাবে কারা দায়িত্ব পাচ্ছেন, চূড়ান্ত তালিকা প্রকাশ করল সিএবি। যেখানে সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্ল থেকে গেলেন। গতবার অনূর্ধ্ব ২৩ দলকে প্রশিক্ষণ দেওয়া ঋদ্ধিমান সাহাকেও সেই বিভাগেই হেড কোচ করে রাখা হল। নতুন বলতে, অনূর্ধ্ব ১৯ দলের কোচ করা হল মনোজ তিওয়ারিকে। অনূর্ধ্ব ১৬ বিভাগে দায়িত্ব দেওয়া হল অনুষ্টুপ মজুমদারকে।

লক্ষ্মীরতন গত চার মরশুম ধরেই বাংলার কোচ হিসাবে যুক্ত রয়েছেন। তিনি যে সিনিয়র দলের দায়িত্ব পাচ্ছেন, এবং মনোজ তিওয়ারি অনূর্ধ্ব ১৯ দলের কোচ হচ্ছেন, সে খবর আগেই লিখেছিল এবিপি লাইভ বাংলা। এ-ও লেখা হয়েছিল যে, ঋদ্ধিমান ও অনুষ্টুপ অনূর্ধ্ব ২৩ ও অনূর্ধ্ব ১৬ দলের দায়িত্ব পাচ্ছেন। পরে সিএবি-র তরফ থেকেও সেটা জানানো হয়। শনিবার রাতে অনুমোদন পড়ল।

অনুষ্টুপ গত মরশুম পর্যন্ত বাংলার হয়ে খেলেছেন। এবার বেঙ্গল টি-২০ লিগেও খেলছেন। তিনি অবসর নিয়ে সটান ঢুকে পড়লেন কোচিংয়ের জগতে। তবে অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসাবে ঋদ্ধি দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে একটা সময় পর্যন্ত সংশয় ছিল। ঘনিষ্ঠ মহলে ঋদ্ধি জানিয়েছিলেন, তিনি সিনিয়র দলের কোচ হতে আগ্রহী। তবে আর্থিক চুক্তিতে পোষালে আর এক বছর অনূর্ধ্ব ২৩ দলে থেকে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজি হয়েছেন তিনি।

সাপোর্ট স্টাফে অবশ্য একাধিক বদল হয়েছে। সিনিয়র দলের সহকারী কোচ হয়েছেন সুরেন্দ্র ভাবে। সিনিয়র দলের ফিজিও, ট্রেনার, ভিডিও অ্যানালিস্ট বদলে ফেলা হয়েছে। ঋদ্ধির সঙ্গে সাবির আলি, মনোজের সঙ্গে দত্তাত্রেয় মুখোপাধ্যায় ও অনুষ্টুপের সঙ্গে গৌতম সোম জুনিয়রকে সহকারী হিসাবে নিয়োগ করা হয়েছে।

সিনিয়র মহিলা দলের মেন্টর ঝুলন

পুরুষ দলের পাশাপাশি মহিলা দলের কোচেদের নামও ঘোষণা করল সিএবি। সিনিয়র মহিলা দলের মেন্টর হিসাবে রাখা হয়েছে ঝুলন গোস্বামীকে। হেড কোচ করা হয়েছে প্রবাল দত্তকে। কোচ হয়েছেন অনন্যা মিত্র। অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ ঋতুপর্ণা রায় ও কোচ সুকন্যা পারিদা। অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ রুমেলি ধর, কোচ নেহা মাজি। অনূর্ধ্ব ১৫ দলের হেড কোচ অর্পিতা ঘোষ, কোচ দীপালি সাউ। তবে পুরুষদের কোচ বাছাইয়ের ক্ষেত্রে তিন সদস্যের কমিটি গড়ে সাক্ষাৎকার পর্ব চললেও, মেয়েদের কোচ বাছাইয়ের প্রক্রিয়া নীরবে সাড়া হয়েছে বলে ময়দানের কারও কারও মনে হয়েছে।

শনিবার সব দলের কোচদের সঙ্গে বৈঠক করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী মরশুমের রোডম্যাপ তৈরি করেছেন তিনি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Income Tax Return: কোন আয়কর...

Read Next

CM Suvendu Adhikari: কলকাতা...