We currently don't have news in this language. Please choose another language.
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
রঞ্জিত সাউ, কলকাতা : সাতসকালে নিউটাউনে বড় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ বাসটি নিউটাউন থেকে সাপুরজির দিকে যাচ্ছিল। সেই সময় কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার সময় বাসে প্রায় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। ধাক্কার জেরে বাসের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় । স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই আর্তচিৎকার করতে শুরু করেন। বেশ কয়েকজন জখম হন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়