Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩

Audio Narrative Assistant
Executive Summary
সাউ, কলকাতা: সাতসকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাসে। আহতরা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে।

রঞ্জিত সাউ, কলকাতা: সাতসকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাসে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতরা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে। স্থানীয় সূত্রে জানা গিয়ছে যে, নিউটাউন থেকে সাপুরজির দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটির। এরপরই গার্ডওয়ালে ধাক্কা মারে সেই বাসটি। দুর্ঘটনার সময় বাসে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।

বেপরোয়াভাবে বাস চালকদের রেষারেষি ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা নিয়মিত দুর্ঘটনা ঘটাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিছুদিন আগেই খবর এসেছিল উত্তরবঙ্গ থেকে। ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের যান্ত্রিক ত্রুটি প্রাণ কেড়ে নিয়েছিল এক পথচারীর। গত শুক্রবার বাগডোগরার বিহার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে আসছিল সরকারি বাসটি। বিহার মোড়ে ঢোকার আগেই বাসে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই সময় বাস থেকে বিকট শব্দ বের হতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে ধাক্কা মেরে সোজা উড়ালপুলের একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

BSNL Q1 Result : লস থেকে লাভ !...

Read Next

নিউটাউনে বড়...