Bihar News: স্টেট ব্যাঙ্কের ATM-এর ভিতর সেলুন, দিব্যি চুল-দাড়ি কাটা চলছে, টাকা তুলতে গিয়ে থতমত সকলে

Audio Narrative Assistant
Executive Summary
পটনা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM কিয়স্ক। লাইন দিয়ে টাকা তুলতে যেতেন মানুষজন। কিন্তু রাতারাতিই ভোল পাল্টে সেলুন হয়ে গেল।

পটনা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM কিয়স্ক। লাইন দিয়ে টাকা তুলতে যেতেন মানুষজন। কিন্তু রাতারাতিই ভোল পাল্টে সেলুন হয়ে গেল। টাকা তুলতে গিয়ে রীতিমতো ধাক্কা খেলেন সাধারণ মানুষ। কারণ ATM কিয়স্কের ভিতর চেয়ার পেতে তখন চুল-দাড়ি কাটা চলছে। (Viral ATM Salon)

বিহারের দানাপুর থেকে এই ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-য় দেখা যায়, ATM কিয়স্কের ভিতর উজ্জ্বল আলো বাইরেও ঠিকরে পড়ছে। ভিতরে উঁচু চেয়ারে আধশোয়া অবস্থায় এক ব্যক্তি। অ্যাপ্রন জড়ানো রয়েছে গায়ে। অন্য একজন চুলদাড়ি কেটে চলেছেন। (Bihar News)

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ATM কিয়স্কের ভিতর সেলুন কী করে গড়ে উঠল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। SBI-এর ATM কিয়স্কটিক অনেকে ‘হেয়ার কাটিং ATM’ বলেও উল্লেখ করেন। ATM-এ টাকা তুলতে গিয়ে ফিরে আসতে হয় অনেককেই। আবার শুধু ছবি তুলতেও ATM কিয়স্কের বাইরে ভিড় করেন কেউ কেউ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ATM কিয়স্কটি বন্ধ করে দেওয়া হয়। সরিয়ে ফেলা হয় ATM মেশিনও। পরে সেটি ভাড়া দেওয়া হয় সেলুনকে। কিন্তু উপরের ব্যানার, SBI-এর লোগো কিছুই সরানো হয়নি।  সেই অবস্থাতেই সেলুন চলছে। চুল-দাড়ি কাটতে অনেকেই ভিড় করছেন সেখানে।

বিষয়টি সামনে আসতেই যদিও নড়েচড়ে বসেন SBI কর্তৃপক্ষ। শেষ খবর অনুযায়ী, সেলুনের উপর থেকে SBI লেখা ব্যানার, লোগো খুলে নেওয়া হয়েছে। তবে গোটা ঘটনায় আমোদিত নেটদুনিয়া। ভারতের যত্রতত্র এমন ‘জুগাড়’ দেখা গেলেও, ATM কিয়স্কে সেলুন খোলার নজির তেমন নেই বলে মত তাঁদের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Offbeat. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Offbeat

Read Previous

Mountain Maggi: পাহাড়ে...

Read Next

Post Poll Violence: প্রাক্তন...