We currently don't have news in this language. Please choose another language.
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
হাওড়া: ভোট গণনার পরেই শিবপুরে গুলি-বোমার চালানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদের বিরুদ্ধে। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই শিবপুরের 'ত্রাস'কে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিল পুলিশ। এক হাতে হাতকড়া, কোমরে দড়ি,চারিদিকে পুলিশ কর্মীদের ঘেরাটোপ। ভর সন্ধেয় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হল ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদকে। একসময় যিনি সাধারণ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। সেই তৃণমূল নেতাকেই এবার কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ।
আরও পড়ুন, রাজ্যে ৯১ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! তাসের ঘরের মতো ভেঙে পড়ল TMC
৭ মে শিবপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক গ্রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামিম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার, মুম্বই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শামিমা বানুর স্বামী শামিম আহমেদ ওরফে বড়েকে গ্রেফতার করা হয়।রবিবার তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত।আর এরপরদিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরাল পুলিশ। হতবাক হয়ে দেখল আমজনতা।
ভোট গণনার পরেই শিবপুর যে বোমা গুলি চলেছিল, নাম জড়িয়েছিল এই শামিম আহমেদের। যে কিনা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। শামিমের স্ত্রী শামিমা বানু । এবং তারপরেই পুলিশের তল্লাশি অভিযানে, যেটা সামনে আসে, বাইরে থেকে দেখতে জরাজীর্ণ আবাসন, কিন্তু ভিতরে ঢুকলেই তার আলিশান ফ্ল্যাটের দেখা মেলে। প্রভাব খাটিয়ে তোলাবাজি, বেআইনি নির্মাণ, গুন্ডামি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরেই মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এবং ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায়, গত ৭ মে শিবপুরে ব্যাপক বোমাবাজি এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। এরপরেই শামিম আহমেদ এবং তার দলবল শিবপুর থেকে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশের হাতে গ্রেফতার হয় এই অভিযুক্ত-সহ মোট ৪ জন। গত শনিবার হাওড়াতে ট্রাজিট রিমান্ডে নিয়ে আসা হয়। এরপর গতকাল অর্থাৎ রবিবার, হাওড়া আদালতে তোলা হলে, বিচারক ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরেই পুলিশ আজকে শিবপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা , শামিম আহমেদকে স্যান্ডো গেঞ্জি, হাফপ্যান্ট পরিয়ে গোটা শহরে ঘোরায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Elections. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda