BJP Govt | এবার গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত, বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE | ''আর জেলে খেটে পার পাওয়া যাবে না। এবার গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করবে রাজ্য়ের নতুন সরকার।

ABP Ananda LIVE | ''আর জেলে খেটে পার পাওয়া যাবে না। এবার গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করবে রাজ্য়ের নতুন সরকার। বিধানসভায় পেশ হল বিল''।

গতকাল বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল। 'পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল' এবং 'দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্য়ান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল'। এবার থেকে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, ঘটনা ঘটার আগেই, অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে, তাদেরকে যারা নিজে অথবা কোনও দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করেন, করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ জোগান বা সহায়তা করেন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Flash Flood : ভয়ঙ্কর...

Read Next

West Bengal News Live : 'সুদ সহ...