We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live : 'সুদ সহ আদায় করব, ৩ গুণ টাকা আদায় করব'... কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?
তৃণমূল এখন ছন্নছাড়া! এ বলছে, আমি আসল তৃণমূল! ও বলছে আমি! ২১ জুলাই নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। এনিয়ে সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী। বলেন, ১১ সালে তো ব্রিগেডে গেছিলেন। এবারেও চলুন না ব্রিগে়ডে যাই। দম থাকলে লড়ুন। এদিকে, কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21 জুলাইয়ের অনুষ্ঠানের জন্য় রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন... সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তারাতলাকাণ্ডে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়ের গ্রেফতারি প্রসঙ্গে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। বলেছিলেন, 'কালী'কে ধরলে হবে, 'কালী' রাখার জন্য তো দোয়াতটা দরকার। সোমবার বিধানসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য় করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীও।বললেন, পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda