BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : যারা ২ দিন আগেও মিথ্যে মামলা দিয়েছে আমাদের কর্মীদের, তাদের সাথে বসে চা খাওয়ার ছেলে আমি নই। বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যদিও বিধায়কের তোলা অভিযোগ মানতে চায়নি তৃণমূল। একদিকে কোন রাখঢাক না করেই তৃণমূল ত্যাগী তিনজনকে দলে নিয়েছে বিজেপি।

ABP Ananda LIVE : যারা ২ দিন আগেও মিথ্যে মামলা দিয়েছে আমাদের কর্মীদের, তাদের সাথে বসে চা খাওয়ার ছেলে আমি নই। বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যদিও বিধায়কের তোলা অভিযোগ মানতে চায়নি তৃণমূল। 

একদিকে কোন রাখঢাক না করেই তৃণমূল ত্যাগী তিনজনকে দলে নিয়েছে বিজেপি। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যে করা হয়েছে রাজ্যসভার প্রার্থীও। জানিয়ে দলের অন্দরেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আর এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা

 রাজ্যে পালাবদল হলেও বাঁকুড়া জেলা পরিষদ ও ২২ টি পঞ্চায়েত সমিতি এখনো তৃণমূলের দখলে রয়েছে। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনের ১৬ তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাবিপতি, জেলার ১২ জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও। কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতানেত্রীদের প্রতি ক্ষোভ উগড়ে দেন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News: বিজেপির বুথ...

Read Next

Anubrata Mondal: ফিরহাদ,...