TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! তাদের অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও আঘাত

ABP Ananda LIVE : বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! তাদের অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও আঘাত করা হয় বলে দাবি। ২০২০ সালের একটি মামলায় গ্রেফতার করা হলো কলকাতা পৌরসভার তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলরকে। ধৃত অঞ্জন দাস। কলকাতা পৌরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তার স্ত্রী সংহিতা দাস সেই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি ২০২০ সালে দলবল নিয়ে তার উপরে চরাও হন অঞ্জন দাস। বাধা দিতে গেলে মারধর করা হয় বিজেপি নেতার স্ত্রী ও অন্তঃসত্ত্বা পুত্রবধূকে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত অন্তঃসত্ত্বা। কিন্তু অভিযোগ তৎকালীন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাসের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই ভয় দেখায় পুলিশ। অভিযোগ দায়ের করেছিলাম। তিনি জানান, "আমার পরিবার থেকে অভিযোগ দায়ের হয়েছিল। তখন কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এটা আমাদের কাছে মানে আমরা এটাই জানতাম যে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। যখন আমরা ২০২৬ সালে ৩১ মে আবার অভিযোগ করতে গেলাম তখন আমরা জানতে পারছি যে সেই সময় ২০২০ সালে একটা কমপ্লেন হয়েছিল। তার কোন খবর বা কিছুই আমরা এখনো অবধি জানতে পারিনি। ২০২৬ এ এসে জানতে পারলাম। তো আবার আমরা রিওপেন করলাম কেসটা।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Cockroach Janta Party Protests: ‘আমি...

Read Next

BJP News: এবার তৃণমূলের...