We currently don't have news in this language. Please choose another language.
Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
কলকাতা: দীর্ঘদিন থেকেই ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তবে কখনও লড়াইয়ে হেরে যাননি, বলিউডের এই অভিনেত্রী। প্রায় রোজই বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন তিনি, তবে তা কাটিয়েও ওঠেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন সমস্যা থেকে শুরু করে, কেমন আছেন তিনি.. সেই খবর দেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। অভিনয় থেকে দূরে সরে এসেছেন তিনি দীর্ঘদিন, তবে তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। দর্শকেরা এখনও জানতে উৎগ্রীব যে, কেমন আছেন অভিনেত্রী? দীপিকাও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করেন, তিনি জানান, কেমন আছেন তিনি? তাঁর কী কী চিকিৎসা চলছে?
কেমন আছেন দীপিকা? কী চিকিৎসা চলছে তাঁর?
সদ্য অভিনেত্রী জানিয়েছেন যে, তাঁর 'ইমিউনোথেরাপি' শুরু হয়েছে। এই পদ্ধতি ক্যানসার সারানোর পক্ষে কার্যকর হলেও, এই পদ্ধতির বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই পদ্ধতি শুরু হওয়ার পর থেকেই তাঁর পিঠে ও কোমরে ব্যথা এবং জ্বরের মতো সমস্যা শুরু হয়েছে। আইভি পদ্ধতির মাধ্যমে তাঁর এই চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছেন দীপিকা। অভিনেত্রী বলছেন, চিকিৎসা শেষ করার সঙ্গে সঙ্গে, তাঁর বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে ড্রাগের কারণে তাঁর শরীর ভারি লাগছিল বলে জানিয়েছেন তিনি। পরে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে। সঙ্গে পিঠে ব্যথার মতো সমস্যা শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, এই চিকিৎসা চলাকালীন শরীর খুব সংবেদনশীল থাকে। সেই কারণে খুব সহজেই ভাইরাল ইনফেকশন হয়ে যেতে পারে। সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা চলাকালীন ব্লাড টিউমার মার্কার্স ও স্ক্যান করাতে থাকবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এই আশাই তিনি করছেন।
জীবনযাত্রায় বদল এনেছেন দীপিকা
দীপিকা তাঁর সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন, সুস্থ থাকতে তাঁকে নাকি বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে সুস্থ থাকার জন্য। তাঁর রোজকার রুটিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই কারণেই তিনি নিয়মিত ভ্লগ শ্যুট করতে পারছেন না। অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে এখন নিয়মিত হাঁটাহাটি করতে হয়। তবে শরীরে বেশি চাপ তিনি নিতে পারেন না। শরীরচর্চা করতে পারেন না। তবে হাঁটাহাঁটি করে তাঁকে শরীর সচল রাখতে হয়। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সকালে উঠে প্রথমে হাঁটাহাটি করেন। তারপরে কিছুটা বিশ্রাম নেন তিনি। এরপরে স্নান, খাওয়া করেন। তবে শুধু হাঁটাহাঁটি নয়.. দীপিকাকে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ম ও করে হয়। তবে রাতের খাবারটা বিকেলের মধ্যেই খেয়ে নেন দীপিকা। এরপরে তিনি আর কিছু খান না। সন্ধের পরে তাঁর আর খাওয়া চলে না। তাঁকে উপোস করে থাকতে হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই নতুন জীবনযাত্রায় ধীরে ধীরে অভ্যস্থ হয়ে পড়ছেন তিনি। জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: Salman Khan: 'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda