Sumit Roy : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Audio Narrative Assistant
Executive Summary
আবির দত্ত, কলকাতা : জমি-জালিয়াতিকাণ্ডের তদন্তে শালবনি থানার স্ক্য়ানারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। এমনই জানা গেছে পুলিশ সূত্রের।

আবির দত্ত, কলকাতা : জমি-জালিয়াতিকাণ্ডের তদন্তে শালবনি থানার স্ক্য়ানারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার এই আপ্ত সহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। এমনই জানা গেছে পুলিশ সূত্রের। এই জমি জালিয়াতি মামলায় শালবনি থানার পুলিশের তরফে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেও তাঁর আপ্ত সহায়কের খোঁজ করেছিলেন তদন্তকারীরা। কিন্তু, তাঁর খোঁজ মেলেনি। সূত্র মারফত জানা যায়, বেঙ্গল STF-এর তরফেও বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। কিন্তু, তাঁর খোঁজ মেলেনি। বেশ কয়েকবার নোটিস পাঠানো হয় সুমিত রায়কে। এমনই খবর পুলিশ সূত্রের। এরপর গতকালই আদালতের কাছে বিষয়টি জানায় পুলিশ। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সুমিত রায়ের খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Monday Astrology : অর্থযোগ...

Read Next

Bollywood News: জ্বর, পিঠে...