Brendon Maccullum: স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: ইংল্য়ান্ড ক্রিকেট দলের (England Cricket Team) টেস্ট ফর্ম্য়াটের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রেন্ডন ম্য়াাকালাম (Brendon Maccullum)। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এবার সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্য়াকালাম।

লন্ডন: ইংল্য়ান্ড ক্রিকেট দলের (England Cricket Team) টেস্ট ফর্ম্য়াটের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রেন্ডন ম্য়াাকালাম (Brendon Maccullum)। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। এবার সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্য়াকালাম। শুধুমাত্র সাদা বলের ফর্ম্য়াটেই ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন এই কিউয়ি তারকা। উল্লেখ্য, ২০২২ সালে ইংল্য়ান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্য়াকালাম। এরপরই ইংরেজ শিবিরে 'বাজবল' নিয়ে এসেছিলেন তিনি।

ইংল্য়ান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফর্ম্য়াটে পরের ১৩টি ম্য়াচের মধ্য়ে ১১টি তে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। তাঁর আসার আগে ১৭ টেস্টের মধ্য়ে মাত্র ১টি জিততে পেরেছিল ইংল্যান্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড শিবির টেস্টে ব্যর্থ হচ্ছিল। শেষ ১২ ম্যাচের মধ্য়ে আটটি ম্য়াচে হারে ব্রিটিশরা। মাত্র তিনটি ম্য়াচে জিতেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে অ্য়াশেজ হেরে আসা ছাড়াও ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধেও টেস্ট সিরিজ হারতে হয়। এরপরই ম্যাকালামকে সরানোর ভাবনা চিন্তা করছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 

কিছুদিন আগেই টেস্ট ফর্ম্য়াট থেকেও সরে দাঁড়িয়েছিলেন বেন স্টোকস। বাকি দুটো ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। টেস্ট ফর্ম্য়াটে দেশের নেতৃত্বভার সামলাচ্ছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেন্টব্রিজের ম্য়াচের মাঝেই লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। ২০১১ সালে ইংল্যান্ড সিনিয়র দলে প্রথমবার সুযোগ পাওয়া স্টোকসের টেস্ট অভিষেক হয় ২০১৩ সালে অ্য়াশেজে। টেস্ট ফর্ম্য়াটে ২০২২ সাল থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে ব্যর্থ হয়েছেন। নিজের ফর্মও খুঁজছিলেন। এরমধ্য়েই আবার রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন। যার জন্য একাদশ থেকেও বাদ পড়েছিলেন। সব মিলিয়েই কি চাপ অনুভব করে আগে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন স্টোকস? ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন বেন স্টোকসের অবসর ঘোষণা প্রসঙ্গে জানিয়েছেন, 'বেন স্টোকস ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও এই প্রজন্মের সেরা ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে। চাপের মুখে বেন যে পারফরম্যান্স, নিরন্তর প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া ও প্রয়োজনের মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স দেখানোর ক্ষমতা আমার মত লক্ষ লক্ষ অনুরাগীদের যে স্মৃতি উপহার দিয়েছে তা চিরকাল রয়ে যাবে।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

TMC News: "ওঁর সঙ্গে...

Read Next

Vaibhav Sooryavanshi: একাদশে...