Vaibhav Sooryavanshi: একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ

Audio Narrative Assistant
Executive Summary
সাদাম্পটন: সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড (India vs England) টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) শেষ ম্য়াচে একাদশে সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি ম্য়াচে সুযোগ পেয়েছিলেন। তিন ম্য়াচে ১৫ বছরের কিশোর ওপেনার মোট ৪২ রান ঝুলিতে পুরেছিল বৈভব।

সাদাম্পটন: সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড (India vs England) টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) শেষ ম্য়াচে একাদশে সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে সুযোগ পেয়েছিলেন। সেখানে ব্যর্থ হয়েছিলেন। তিন ম্য়াচে ১৫ বছরের কিশোর ওপেনার মোট ৪২ রান ঝুলিতে পুরেছিল বৈভব। পঞ্চম ম্য়াচে তাঁকে বসিয়ে ফের সঞ্জু স্য়ামসনকে সুযোগ দেওয়া হয়। এরপরই না কি রিজার্ভ বেঞ্চে মুখ লুকিয়ে কাঁদছিল বৈভব। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। 

আইপিএলে গত মরশুমে অরেঞ্জ ক্যাপ জিতেছিল বৈভব। মোট ৭৭৬ রান করেছিল সে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছিল সে। ভারতীয় এ দলের হয়েও দারুণ খেলেছিল বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটার। এরপরই জাতীয় দলে সুযোগ চলে আসে তার। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে রিজার্ভ বেঞ্চেই বসে কেটেছিল বৈভবের। ইংল্যান্ড সিরিজে প্রথম ম্য়াচে স্যামসনকেই খেলানো হয়েছিল। সেখানেও ব্যর্থ হন কেরলের ব্যাটার। এরপরের তিনটি ম্য়াচে পরপর বৈভব সুযোগ পায়। যদিও তা কাজে লাগাতে পারেনি সে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rameshwar Prasad || Alpha Wicket (@alphawicket)

আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসের সময় জানা যায় যে, চোটর জন্য ছিটকে গিয়েছেন বরুণ ও হর্ষিত । বড়সড় ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া । চোটের জন্য ছিটকে গিয়েছেন দুই তারকা । বাধ্য হয়ে তাঁদের বাদ দিয়েই মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে হয়েছিল ভারতকে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী - দুই ক্রিকেটারই হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু । এঁদের মধ্যে হর্ষিত রানা সদ্য হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন । আইপিএলে খেলতে পারেননি । ফের চোট পেলেন । ট্রেন্ট ব্রিজে খেলতে পারেননি বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও । ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা করে জানিয়েছে, বাকি দুই ম্যাচেই খেলতে পারবেন না দুই ক্রিকেটার। টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার দেখার ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কি না ভারতীয় দল

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Brendon Maccullum: স্টোকস...

Read Next

Singer Hospitalized: কোভিডে...