Budget 2026 : প্যারাটিচারদের পরিষেবাকে স্বীকৃতি, রাজ্য বাজেটে মাসিক সাম্মানিক বৃদ্ধির ঘোষণা; বেড়ে কত ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : সরকারি শিক্ষা ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্যারাটিচাররা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিগত পশ্চিমবঙ্গ সরকার এই প্যারাটিচারদের জন্য মাসিক ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছিল।

কলকাতা : সরকারি শিক্ষা ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্যারাটিচাররা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিগত পশ্চিমবঙ্গ সরকার এই প্যারাটিচারদের জন্য মাসিক ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছিল। যদিও, এর থেকে অনেকটাই সাম্মানিক বাড়াল বর্তমান সরকার। সরকারি শিক্ষা ব্যবস্থায় প্যারাটিচার অবদানকে স্বীকৃতি দিতে বড় ঘোষণা হল রাজ্য বাজেটে। তাঁদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট ঘোষণায় বলা হয়েছে,সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষার সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করে থাকেন প্যারাটিচাররা। এর পাশাপাশি, ছাত্র-শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করেন। তাঁদের সেই গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতেই মাসিক সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

'আগের...

Read Next

West Bengal Budget : শুধু...