'আগের মুখ্যমন্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল, আমরা ৫ হাজার বাড়িয়ে দিলাম', আশা কর্মীদের বার্তা শুভেন্দুর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সমকাজে সমবেতন সহ ১০ দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল রাজ্যে। সল্টলেক শৈশালি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধানী তৃণমূল সরকারের কাছে দাবি ছিল- ভিক্ষা নয়, সম্মান চাই।

কলকাতা: সমকাজে সমবেতন সহ ১০ দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল রাজ্যে। সল্টলেক শৈশালি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধানী তৃণমূল সরকারের কাছে দাবি ছিল- ভিক্ষা নয়, সম্মান চাই। তবে এবার ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। 

এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ঘোষণায় বলেছেন, 'অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে।'

এরপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আশাকর্মীদের আশাদিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। ৫০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে মাসিক বেতনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ৪ হাজার টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন।'

এরপরই শুভেন্দুর গলায় প্রশংসার সুর। তিনি বলেন, 'আপনারা অনেক কাজ করেন। স্বাস্থ্য ক্ষেত্রেটিকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। ICDS এর দিদিরা , হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর বাইরে অনেক অনেক কাজ করেন। আপনাদের জন্য তাই করেছি। ধীরে ধীরে আরও করব। এবার ৫ হাজার টাকা বৃদ্ধি করতে পেরেছি।' 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

দুর্গাপুজো নিয়ে...

Read Next

Budget 2026 :...