We currently don't have news in this language. Please choose another language.
Bulldozer Action: টাকিতে চলল বুলডোজার, ইছামতীর গা ঘেঁষে তৈরি তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হাইকোর্টের নির্দেশে ইছামতীর তীরে বুলডোজার, টাকির দুই অবৈধ হোটেল ভাঙতে প্রশাসনের অভিযান। ইছামতীর তীরে অবৈধ নির্মাণে বুলডোজার, হাইকোর্টের নির্দেশে টাকির দুই হোটেল ভাঙার কাজ শুরু। বসিরহাটের টাকিতে ইছামতী নদীর তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দু'টি অবৈধ হোটেলের বিরুদ্ধে অবশেষে শুরু হল প্রশাসনিক অভিযান। বুধবার সকাল ১০টা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে টাকি পৌর এলাকার সেচ দফতরের জমিতে নির্মিত 'টাকি সিটি গেস্ট হাউস' এবং 'দিশা গেস্ট হাউজ' ভাঙার কাজ শুরু করে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইছামতী নদীর তীরবর্তী সেচ দপ্তরের জমি দখল করে ওই দুটি হোটেল নির্মাণ করা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসার পর তদন্ত ও শুনানি শেষে হাইকোর্ট অবৈধ নির্মাণ অপসারণের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী, প্রশাসনিক আধিকারিক, সেচ দপ্তরের প্রতিনিধি এবং টাকি পৌরসভার কর্মীদের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে ভাঙার কাজ শুরু হয়। অভিযানকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে এলাকা ঘিরে ফেলা হয়, তারপর ধাপে ধাপে হোটেল দুটির বিভিন্ন অংশ ভাঙার কাজ শুরু হয়।
DJ মামলায় আগামী ৮ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা
রাজ্যে ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই অ্যাকশন শুরু করেছে প্রশাসন। একের পর এক অবৈধ নির্মাণে চলেছে বুলডোজার। এবার টাকিতে তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙতে বুলডোজার চলল। উত্তর ২৪ পরগনার টাকির রাজবাড়ি ঘাটের কাছে, ইছামতীর একেবারে গা ঘেঁষে তৈরি হয়েছিল 'টাকি সিটি গেস্ট হাউস'। এর মালিক তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল। দিন কয়েক আগে তোলাবাজির অভিযোগে এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নদীর চর দখল করে সেচ দফতরের জমিতে এই হোটেলটি তৈরি করেছিলেন সাহানুর মণ্ডল।
টাকিতে তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু। হাইকোর্টের নির্দেশের পর ২টি বেআইনি হোটেল ভাঙতে গেল বুলডোজার। তার মধ্যে একটি হোটেলের মালিক তৃণমূলের জেলা পরিষদ সদস্য শাহানুর মণ্ডল। টাকিতে ইছামতী নদীর তীরে সেচ দফতরের জমিতে অবৈধভাবে ২টি হোটেল তৈরির অভিযোগ। অবৈধ নির্মাণ ২টি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। পুরসভার কর্মীদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী