We currently don't have news in this language. Please choose another language.
অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দিয়ে কী করবেন, এই পরামর্শ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলা আবেদনকারীরা। জানিয়ে দেওয়া হল সরকারের তরফে। ইতিমধ্যেই যেসব আবেদনকারীর নথি যাচাই করে নাম নথিভুক্ত হয়েছে, তারা টাকা পেতে শুরু করবেন। এই পদ্ধতি চলবে। নথি যাচাইয়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে থাকবে প্রাপকদের তালিকা।
অন্নপূর্ণা যোজনা নিয়ে কী জানালেন মনোজ আগরওয়াল ?
মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানালেন, সরকারের তরফে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটা সাইট তৈরি করবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক ভিত্তিক ভাবে এতে সব উপভোক্তাদের নাম দেখা যাবে । কারও নাম নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে জানানো যাবে। স্বচ্ছ প্রক্রিয়ায় নাম অন্তর্ভূক্তি হবে। যোগ্য সব মহিলা আবেদনকারীরাই সুবিধা পাবেন।
কী জানালেন অগ্নিমিত্রা পাল?
অগ্নিমিত্রা পাল জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঠিক তেমনই কাজ হচ্ছে। ১ জুলাই থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এটা মহিলাদের জন্য সুরক্ষা। নিজের পায়ে দাঁড়ানোর পদক্ষেপ। অগ্নিমিত্রা পালের পরামর্শ, 'এই টাকা দিয়ে ছোটখাটো করে একটা ব্যবসা শুরু করুন। যাতে আমরা আরও কয়েকজন মহিলাকে কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না। '
[fb][/fb]
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়