Calcutta High Court: ফের কলকাতা হাইকোর্টে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা দিলেন।

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ তিনি। হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা দিলেন। মমতার সঙ্গে আদালতে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন। এবছর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি লড়াই ছিল মমতার। সেখানে মমতাকে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন শুভেন্দু। (Mamata Banerjee in High Court)

নির্বাচনের পর পরই আদালতের দ্বারস্থ হন মমতা। সেবার আইনজীবীর পোশাকে হাইকোর্টে পৌঁছন তিনি। ভোটের পর জেলায় জেলায় কর্মীদের আক্রান্ত হওয়া নিয়ে আদালতের হস্তক্ষেপ চাইতে গিয়েছিলেন। এবার ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করছেন মমতা। আদালতে এদিন মমতার পাশে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কেও। (Calcutta High Court)

আরও পড়ুন: RSS কেন আয়কর দেবে না, কেন রেজিস্ট্রেশন করাবে না? প্রশ্ন কর্নাটক সরকারের, মোহন ভাগবত বললেন…

এদিন দুপুর দুপুর কলকাতা হাইকোর্টে পৌঁছে যান মমতা। সেখানে তাঁকে দেখে চমকে যান অনেকেই। কিছু না বলে সটান ভিতরে ঢুকে যান মমতা। আবার আদালত থেকে বেরিয়েও সটান গাড়িতে উঠে যান তিনি। পরে জানা যায়, ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন জমা দিয়েছেন। উল্লেখ্য, এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতের দ্বারস্থ হন মমতা। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও।

আরও পড়ুন: সিরাপ-কাফ সিরাপ বিক্রিতে লাগাম, টাকা ফেললেই আর কেনা যাবে না, নতুন নিয়ম চালু করল কেন্দ্র

অন্য দিকে, আজও মমতাকে বিধানসভায় জেতানোর কথা বলতে শোনা গিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে। তাঁকে বলতে শোনা যায়, "ওঁকে (মমতাকে) সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনে অংশ নেবেন, কি না। আমার সাপোর্ট চাইলে আমি করব। উনি রেজিনগর থেকে লড়লে জেতানোর জন্য সবরকম সাহায্য করব আমি। বসিরহাট থেকে লড়লেও, ওঁর বিরুদ্ধে প্রার্থী দেব না।" মমতা যদিও এখনও পর্যন্ত পুনরায় নির্বাচনে লড়ার কোনও ইঙ্গিত দেননি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Hockey India: জাপানকে...

Read Next

Kalker Rashifal : কয়েক ঘণ্টার...