We currently don't have news in this language. Please choose another language.
Hockey India: জাপানকে হারিয়ে হকি উইমেন্স নেশন্স কাপের সেমিতে পৌঁছে গেল ভারত
অকল্যান্ড: চলতি বছরের হকি উইমেন্স নেশন্স কাপে পুল-এর দ্বিতীয় ম্য়াচে মঙ্গলবার জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ভারতীয় দল। এখনও পর্যন্ত দুটো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে দুটো গোল করেন সলিমা টেটে ও লালরেমসিয়ামি। ৩৩ মিনিটের মাথায় গোল করেন সলিমা। তিনিই ম্য়াচের সেরা হন। লালরেমসিয়ামি ৪৯ মিনিটের মাথায় গোল করেন। ৩৫ মিনিটের মাথায় জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিতসু আই। ভারতের মিডফিল্ডার জ্যোতির জন্য এটি ছিল একটি স্মরণীয় ম্যাচ, যিনি তার ১০০তম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিলেন।
খেলার প্রথমার্ধে দুটো দলই বারবার আক্রমণ করছিল প্রতিপক্ষ দলের বক্সে। কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ভারতের হয়ে প্রথম গোলটি আসে ৩৩ মিনিটের মাথায়। পেনাল্টিং কর্নার থেকে পাওয়া বল পেয়ে নিঁখুত শটে বল মেরে গোল করেন ভারতের ক্যাপ্টেন। জাপান এরপর ৩৫ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরায়। হিরামিতসু পেনাল্টিং কর্নার থেকে গোল করেন।
View this post on Instagram
চূড়ান্ত কোয়ার্টারে দুটো দলই তাঁদের আক্রমণে আরও ঝাঁঝ বাড়িয়ে দেয়। ভারতের লালরেমসিয়ামি ৪৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন। সুশীলা চানু পুখরাম্বাম সার্কেলের প্রান্ত থেকে গোলের দিকে একটি ধারালো পাস দেন ও লালরেমসিয়ামিকে খুঁজে পান, যিনি বলটি জালে পাঠিয়ে ভারতকে জয় এনে দেন। এই জয়ের ফলে অপরাজিত ভারত ৬ পয়েন্ট নিয়ে পুল এ-এর শীর্ষে উঠে গিয়েছে। এর আগে ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের বিপক্ষে জিতেছিল। ভারত আগামী ১৮ জুন তাদের শেষ পুল এ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। অন্যদিকে জাপান ও যুক্তরাষ্ট্র পুল এ থেকে দ্বিতীয় সেমিফাইনালে জায়গা পাকা করার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে।
রেকর্ডের সামনে দাঁড়িয়ে দীপ্তি শর্মা
আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়তে পারেন দীপ্তি শর্মা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৪ উইকেট নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত। এখন বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক ছুঁতে তাঁর দরকার মাত্র ২ উইকেট। যদি ভারতের হয়ে পরবর্তী ম্যাচে দীপ্তি দুটি উইকেট নিতে পারেন, তাহলে তিনি ৩৫৫ উইকেট নিয়ে ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠবেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda