We currently don't have news in this language. Please choose another language.
Car AC Tips: রোদে পার্ক করা গাড়িতেই থাকে বিষাক্ত গ্য়াস, উঠেই এসি অন করলে বড় বিপদ, কী করা উচিত ?
AC Using Tips : গাড়িতে এসি চালানোর (Car AC Tips) বিষয়ে অনেকেই আমরা জানি না এই জিনিসগুলি। যে কারণে অজান্তেই বড় বিপদ ডেকে আনছি আমরা। জানেন, রোদে পার্ক করা গাড়িতেই থাকে বিষাক্ত গ্যাস (Benzene)। উঠেই এতে এসি চালাতে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার ! কী করতে হবে এই ক্ষেত্রে ?
রোদে রাখা গাড়িতে উঠেই এসি চালাচ্ছেন ?
আমরা অনেকেই রোদে রাখা গাড়িতে উঠেই করে ফেলি এই ভুল। প্রচন্ড গরম থেকে বাঁচতে তড়িঘড়ি এউ কাজ করে থাকি আমরা। জানলে অবাক হবেন, এই অভ্যেশই আমাদের জীবনে বড় ক্ষতি করতে পারে। কারণ, গরমের কারণে গাড়ির ড্যাশবোর্ড, সিট কভার ও প্লাস্টিক পার্টস থেকে 'বেনজিন' (Benzene) নামক এক প্রকার অত্যন্ত ক্ষতিকর বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। সবথেকে বড় বিষয়, গাড়ি বন্ধ থাকায় এই বিষাক্ত গ্যাস ভরে যায় পুরো গাড়িতে।
তাহলে কী করা উচিত
বিশেষজ্ঞরা বলছেন, রোদে রাখা গাড়িতে উঠেই একদম এসি চালু করা উচিত না। সেই ক্ষেত্রে গাড়ির ভিতের জমে থাকা বিষাক্ত গ্যাস বাইরে বেরোনোর সুযোগ পায় না। ফলে নিঃশ্বাসের মাধ্যমে তা আমাদের শরীরে প্রবেশ করে। এর জেরে মাথা ঘোরা, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।
গাড়ি ও এসি চালু করার সঠিক নিয়ম
১ গাড়ির গরম বাতাস আগে বের করুন: এই ক্ষেত্রে মনে করে, গাড়িতে ওঠার আগে একদিকের দরজা ও জানালা খুলে অন্যদিকের দরজাটি ৩-৪ বার জোরে জোরে বন্ধ করুন ও খুলুন। এতে ভিতরের জমে থাকা গরম বাতাস ও গ্যাস অনেকটাই বেরিয়ে যাবে।
২ কাচ নামিয়ে গাড়ি স্টার্ট দিন : বার বার দরজা খোলা ও বন্ধ হওয়ার পর, গাড়িতে বসে সবকটি জানালা নীচে নামিয়ে দিন। এরপর গাড়ি স্টার্ট দিয়ে অন্তত ১ থেকে ২ মিনিট ড্রাইভ করুন। এতে ভেতরের বিষাক্ত হাওয়া ও অতিরিক্ত তাপ পুরোপুরি বাইরে চলে যাবে।
৩ এবার এসি অন করুন: একবার গাড়ির ভেতরের তাপমাত্রা যখন স্বাভাবিক হবে, তখন জানালাগুলি বন্ধ করে এসি অন করুন। প্রথমে ফ্যানের স্পিড সামান্য বাড়িয়ে রাখুন, তারপর ধীরে ধীরে ঠান্ডা হলে অ্যাডজাস্ট করে নিন। এই পদ্ধতিতে গাড়ি খুব দ্রুত ঠান্ডা হয় ও এসির ওপর বাড়তি চাপও পড়ে না।
গাড়ি ঠান্ডা রাখতে ও এসির সুরক্ষায় আরও কিছু জরুরি টিপস
গাড়ির এসি ভালো রাখতে ও জ্বালানি বাঁচাতে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন:
সানশেড ব্যবহার করুন: রোদে গাড়ি পার্ক করার সময় উইন্ডশিল্ডে (সামনের কাচে) সানশেড ব্যবহার করুন। এটি কেবিনের তাপমাত্রা অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
লং ড্রাইভে মাঝে মাঝে বিরতি দিন: দীর্ঘ যাত্রার সময় একটানা এসি চালিয়ে রাখবেন না। মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য এসি বন্ধ করে ফ্রেশ এয়ার মোড অন করতে পারেন। এতে গাড়ির মাইলেজ বা তেল সাশ্রয় হবে।
নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন: নিয়মিত বিরতিতে এসির এয়ার ফিল্টার ও কুলিং সিস্টেম সার্ভিসিং করান। নোংরা ফিল্টার থাকলে এসি বাতাস ঠান্ডা করতে বেশি শক্তি খরচ করে, যা গাড়ির ইঞ্জিনের ওপর প্রভাব ফেলে।
আরও পড়ুন : হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত