We currently don't have news in this language. Please choose another language.
Gangwar: ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল কুখ্যাত দুষ্কৃতীকে
ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল কুখ্যাত দুষ্কৃতীকে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষকৃতীদের সিন্ডিকেটের লড়াইয়ের জেরেই ওই খুন। ঘটনায় ৫ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানা।
পড়ুন আরও খবর - গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মোট ১৪ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। শুক্রবার ৪, আজ আরও ১০জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ। ব্যক্তিগত কারণে ইস্তফা, দাবি পদত্যাগী তৃণমূল কাউন্সিলরদের। 'আমরা ঠিকঠাক পরিষেবা দিতেও পারছিলাম না'। পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণেই পদত্যাগ, দাবি চেয়ারম্যানের।
ফের শহরে টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি, গ্রেফতার ৭। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযান। উদ্ধার ২ কোটির বেশি টাকা, টাকা গোনার মেশিন, বাজেয়াপ্ত ৪টি গাড়ি, একটি স্কুটার। ফ্ল্যাট থেকেই আটক এক মহিলা-সহ ৭ জন, পরে গ্রেফতার। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত হাওয়ালার কারবার, দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda