Car Crashes Into Gym : সামনে ডেস্কে বসে রিসেপশনিস্ট, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিমে ঢুকে পড়ল চারচাকা গাড়ি; ভয়ঙ্কর ঘটনা

Audio Narrative Assistant
Executive Summary
সামনে রিসেপশন ডেস্কে বসে রিসেপশনিস্ট। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল চারচাকার একটি ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনায় জখম হয়েছেন জিমের রিসেপশনিস্ট।

অত্যাধুনিক জিম। সামনে রিসেপশন ডেস্কে বসে রিসেপশনিস্ট। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল চারচাকার একটি ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনায় জখম হয়েছেন জিমের রিসেপশনিস্ট। বৃহস্পতিবার সন্ধেয় ঘটে ঘটনাটি।

ওই জিমের ট্রেনারের নাম বিকাশ সিং। তিনি জানিয়েছেন, ডেস্কে বসেছিলেন সানিয়া খান নাম বছর ২১-এর রিসেপশনিস্ট। বিকাল ৫টা নাগাদ আচমকা একটি গাড়ি প্রবেশপথ দিয়ে ঢুকে পড়ে। হাতে চোট লাগায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিসেপশনিস্টকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 

মুম্বইয়ের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মারোলের কানাকিয়া রেইনফরেস্ট কমপ্লেক্সের কাছে ঢালু পথ ধরে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। ঢালের শেষ প্রান্তে গাড়িটির বাঁ দিকে মোড় নেওয়ার কথা থাকলেও, সেটি সোজা এগিয়ে গিয়ে জিমে গিয়ে ধাক্কা মারে।

জিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখলে বিষয়টি পরিষ্কার হবে। এদিকে এই দুর্ঘটনা সেভেনহিলস-মারোল অংশে সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে। এই এলাকাটি তার ঢাল এবং বিশাল সংখ্যক যান চলাচলের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে ঢালু রাস্তায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Suvendu Adhikari : ৩১ জুলাই...

Read Next

IND vs IRE: বৈভবের অভিষেক...