IND vs IRE: বৈভবের অভিষেক ঘিরে প্রত্যাশা তুঙ্গে, আজ কখন শুরু হবে ভারত-আয়ার্ল্যান্ড ম্য়াচ? কোথায়ই বা দেখবেন?

Audio Narrative Assistant
Executive Summary
বেলফাস্ট: আইপিএল শেষ হয়েছে, আফগানিস্তান সিরিজ়ের মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। সেই সিরিজ় শেষে ভারতীয় দল (Indian Cricket Team) বিলেত এবার তারা মাঠেও নামতে চলেছে।

বেলফাস্ট: আইপিএল শেষ হয়েছে, আফগানিস্তান সিরিজ়ের মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। সেই সিরিজ় শেষে ভারতীয় দল (Indian Cricket Team) বিলেত সফরে পাড়ি দিয়েছিল আগেই। এবার তারা মাঠেও নামতে চলেছে। এক তরুণ ভারতীয় দলের দিকে আয়ার্ল্যান্ড (IND vs IRE) সিরিজ়ে সকলের নজর রয়েছে। একে তো এই সিরিজ় দিয়ে ভারতীয় অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ার নিজের সফর শুরু করছেন। অপরদিকে, এই সিরিজ়েই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

মূলত ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী এই সিরিজ় এবং আজকের ম্য়াচে নিজের অভিষেক ঘটায় কি না, সেই দেখতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচ দেখতে বসবেন। এক নজরে এই ম্য়াচের না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।  

আজ কোথায় মুখোমুখি হবে ভারত ও আয়র্ল্যান্ড?

বেলফাস্টের দৃষ্টিনন্দন সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, স্টরমন্টে ভারত ও আয়র্ল্যান্ড এই বিশ ওভারের ম্যাচটি খেলা হবে। 

কখন শুরু হবে ভারত বনাম আয়র্ল্যান্ড লড়াই?

২৬ জুন, বুধবার ভারতীয় সময় সন্ধে ছয়টা নাগাদ শুরু হবে ভারত ও আয়র্ল্যান্ড প্রথম টি-২০ ম্যাচটি।

কোথায় দেখবেন ভারত বনাম আয়র্ল্যান্ড ম্যাচ?

ভারত বনাম আয়র্ল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম আয়র্ল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি।

আরও পড়ুন:- জার্মানিকে হারাতেই ইকুয়েডরে ছুটির ঘোষণা, প্রথমবার বিশ্বকাপের নক আউটে পৌঁছল আইভরি কোস্ট 

যার জন্য এই ম্য়াচ ঘিরে এত আগ্রহ, সেই বৈভব সূর্যবংশী কি আদৌ আজকের ম্যাচ খেলবে? প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ঠিক এই প্রশ্নটাই করা হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান সঠিক সময়েই নিজের সুযোগ পাবে বৈভব। তাঁর দাবি একজন ইনফর্ম ক্রিকেটারকে অযথা দল থেকে বাদ দিয়ে বৈভবকে তড়িঘড়ি ভারতের হয়ে খেলানোর কথা একেবারেই ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগে তাঁকে বলতে শোনা যায়, 'বৈভব যে ভীষণই প্রতিভাবান, সেই নিয়ে কোনও প্রশ্ন নেই যেভাবে ও আইপিএল এবং বাকি ম্যাচগুলিতে ব্যাট করেছে, তাতে ওর দক্ষতা নিয়ে আর আলাদা করে কিছু বলার থাকে না। ও জোফ্রা আর্চার থেকে আরও অনেক গতিসম্পন্ন, অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছে  এবং দেখে তো মনে হচ্ছে না যে কোনও কিছুই ওকে বিব্রত করে। তাই নিঃসন্দেহেই ও অভূতপূর্ব এক প্রতিভা।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Car Crashes Into Gym : সামনে...

Read Next

July Month Grah Gochar 2026 : জুলাই...