We currently don't have news in this language. Please choose another language.
Chandrima Bhattacharya: বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, "আইপ্যাক বাজেট লিখে দিত?", প্রশ্ন তুলছে বিজেপি
কলকাতা: তৃণমূলের সব পদ ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর পদ ছাড়ার পর যে অভিযোগ করেছেন তিনি, তা জন্ম দিয়েছে নতুন একাধিক বিতর্কের। এবার রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এই নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রীকে।
দেবজিৎ বলছেন, "যেসব শব্দ উনি ব্যবহার করেছেন সেটা খুব চিন্তার। এ নিয়েও তদন্ত হওয়া উচিত। উনি বলেছেন উনি নাকি বাজেট পেশ করতেন কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিত। উনি শুধু সই করতেন। কে লিখে দিত? আইপ্যাক লিখে দিত? তাহলে সেখানে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের থেকে যারা লিখে দিত তাদের স্বার্থই কি রক্ষিত হত? আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের অন্যান্য আমলা ও মন্ত্রীরা এই বিষয়টি দেখবেন। নিশ্চিতভাবে চন্দ্রিমা দেবীর এই কথার তদন্ত হওয়া উচিত।"
আগে কেন এমন বলেননি? চন্দ্রিমার মুখে আনুগত্যের কথা। চন্দ্রিমা বললেন, "আমার সঙ্গে যে খুব আলোচনা করে বাজেট তৈরি হয়েছে, কখনওই এমনটা নয়। সাধারণ মানুষ যখন বাজেট জেনেছেন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আনুগত্যের কারণেই কখনও কিছু বলিনি। আনুগত্য দেখিয়েছি। আর আজ আমার আনুগত্য প্রশ্নের মুখে, সেই কারণেই আমি পদত্যাগ করেছি।"
আরও পড়ুন: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
বাজেট কে তৈরি করেন? তা জানেন না রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কিছু শুনেছেন আধিকারিকদের থেকে। আপনাদের মনে আছে হয় তো, তিনি বলেছেন, যে এটা চন্দ্রিমা বল এরকম বাজেট হবে না। বাজেট কে তৈরি করে আমি তা জানি না। বলতে পারব না। সিক্রেসি বজায় রাখার ওখানে একটা শপথ নিয়েছিলাম। সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সেটা আমি করেছি।"
চন্দ্রিমার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "কবি বললেন শুধু যাওয়া আসা শুধু শ্রোতে ভাষা। কোনটায় হাফপ্যান্ট ছিলেন কোনটায় বারমুড়া ছিলেন, তো সব প্রশ্নের উত্তর ওর কাছে পাওয়ার পরে আর আমার কাছে নতুন করে কী?"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ