We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : পরিস্থিতি বদলেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্প থেকে আইনশৃঙ্খলা, একযোগে তৃণমূল ও বামেদের নিশানা।
আরও পড়ুন
আরও পড়ুন
মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন প্রধান লক্ষ্য হল টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা। শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, টাটার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা হয়েছে। এ ছাড়াও পুজোর আগেই বড় ৫ থেকে ৬ টা বিনিয়োগ আসছে রাজ্যে, সেই কথাও বললেন তিনি। ডানকুনি ও মেজিয়াতে নতুন ২ টো বিনিয়োগ আসতে চলেছে, বললেন শিল্প মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, "পুজোর আগে ৫-৬টা নতুন বড় বিনিয়োগ হচ্ছে। ২ টো এই মাসেই হচ্ছে। একটা ডানকুনিতে। আর একটা মেজিয়াতে। ডানকুনিতে ১১ তারিখ আর মেজিয়াতে ১৮ তারিখ।" সিঙ্গুর নিয়ে সিপিএম ও তৃণমূল; দুই সরকারকেই একযোগে নিশানা করলেন তাপস রায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কিছুই নেই, ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড পলিসি; কিছুই নেই। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "সিঙ্গুরের শিল্পটা চলে যাওয়ার ব্যর্থতাও তদানীন্তন সরকারের। সিপিএম প্রভাবিত বাম সরকারের। আর গত ১৫ বছরে টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এল তারা না শিল্প করল, না কৃষি করল। সেই ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সব থেকে বড় কথা এখানে না ল্যান্ড ব্যাঙ্ক আছে, না ল্যান্ড পলিসি। না রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস। কিছুই নেই।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda