বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : ৪ দিনের মধ্যে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে। নির্যাতিতার বাবা জানালেন, 'পুলিশি তদন্তে আমরা খুশি।

কলকাতা : ৪ দিনের মধ্যে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে। নির্যাতিতার বাবা জানালেন, 'পুলিশি তদন্তে আমরা খুশি। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তাই হচ্ছে' । তিনি জানান, তাঁরা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা গ্রেফতার হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, তিনি আগে সাক্ষাতে যা যা  আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তা পূরণ হচ্ছে। আগামীতে তাঁর মেয়ের সঙ্গে যাঁরা জঘন্য ঘটনা ঘটিয়েছে, তারা শাস্তি পাবেই, আশা রাখছেন তিনি।  

এছাড়া বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষের আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। মৃত ইন্দ্রজিৎ-এর দাদাকে দেন সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র।

এদিন বারুইপুরে গিয়ে দুই পরিবারের সঙ্গে কথা বলার পর সূর্যপুরে গিয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। SP অফিসে প্রশাসন-পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।    

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Sebaashray scam : 'সেবার'...

Read Next

Sebaashray scam : 'পঙ্গু হয়ে...