China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: একনাগাড়ে ভারী বৃষ্টি। ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যেই সাপের উৎপাতে তটস্থ

নয়াদিল্লি: একনাগাড়ে ভারী বৃষ্টি। বন্যায়র কবলে চিন। এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যেই সাপের উৎপাতে তটস্থ চিন। কারণ বন্যার জলে ভেসে বেড়াচ্ছে শত শত সাপ। বন্যার জলে খামার থেকে ভেসে সাপের দল লোকালয়ে ঢুকে পড়ছে। ইতিমধ্যে সাপের ছোবলে মৃত্যুও হয়েছে এক মহিলার। সাপের কামড়ও খেয়েছেন অনেকে। (Snakes Break Free in China Floods)

বন্যা কবলিত চিনে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা গুয়াংশিতে। চিনের সরকারি সংবাদমাধ্যম CCTV-র খবর অনুযায়ী, গুয়াংশির একটি খামার বন্যায় ভেসে গিয়েছে। ওই খামারে সাপ প্রতিপালন হতো। বন্যার জলের তোড়ে খামার থেকে ভেসে গিয়েছে প্রায় ৯০০ সাপ। (China Flood Situation)

এমন পরিস্থিতিতে হাই অ্য়ালার্ট জারি হয়েছে চিনে। গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, সাপের কামড়ে এক মহিলা মারা গিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয় তাঁকে। কিন্তু বন্যার জল ঠেলে সময়ে পৌঁছনোই যায়নি সেখানে। 

আরও পড়ুন: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে বন্যার জলে সাঁতরে বেড়াতে দেখা গিয়েছে বহু সাপকে। কোমর পর্যন্ত জলে নেমে সাপ ধরার চেষ্টাও করেন কিছু জন। খামার থেকে লোকালয়ে প্রবেশ করেছে যে সব সাপ, তার মধ্যে বিষধর গোখরোও রয়েছে। 

বন্যার জল থেকে সাপ ধরতে আলাদা টিমও নামানো হয়েছে চিনে। সাপের কামড়ে যাতে মৃত্যু এড়ানো যায়, জায়গায় জায়গায় খেলা হয়েছে অস্থায়ী ক্লিনিকও। এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন: মহামারির আকার নিতে পারে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

চিনে গুয়াংশিতে বাণিজ্যিক কারণে সাপ প্রতিপালনের চল রয়েছে। সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয় সেখানে। পাশাপাশি, সাপের চামড়া থেকে তৈরি মহার্ঘ্য পণ্যও বিকোয় হু হু করে। গুয়াংশিতে প্রায় ৩ কোটি সাপ প্রতিপালন করা হয়। 

বন্যা কবলিত এলাকা থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার মানুষকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকার্যে নেমেছেন প্রায় ৮০০০ উদ্ধারকারী, নামানো হয়েছে ৫৭০০ নৌকা। বন্যায় চাষের ক্ষতি হয়েছে যেমন, তেমনই শূকর প্রতিপালনের খামারও ভেসে গিয়েছে। চিড়িয়াখানা থেকে পালিয়েছে জেব্রা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

Recruitment Scam: প্রায় ২৫০...

Read Next

Maharashtra Floods: জল ঢুকল LPG...