Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP

Audio Narrative Assistant
Executive Summary
যেদিকেই চোখ যায়, সেদিকেই পড়ে রান্নার গ্যাস। জলের তোড়ে ভেসে যাচ্ছে একটার পর একটা সিলিন্ডার। পরিস্থিতি দেখে হতবাক স্থানীয়রা।

যেদিকেই চোখ যায়, সেদিকেই পড়ে রান্নার গ্যাস। জলের তোড়ে ভেসে যাচ্ছে একটার পর একটা সিলিন্ডার। পরিস্থিতি দেখে হতবাক স্থানীয়রা। এমন ঘটনা যে একেবারেই বেনজির। ইতিমধ্যে সমাজমাধ্যমেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।  বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। জারি হয়েছে লাল সতর্কতা। মহারাষ্ট্রের অন্তর্গত পশ্চিম ঘাটের অংশ থেকে শুরু করে রায়গঢ়, নাসিক, পালগঢ় — প্রায় সর্বত্র জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতর বলছে, গত ৬ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে মহারাষ্ট্রের এই ওয়েস্টার্ন ঘাট অংশ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ১ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে গিয়েছে। তারপর যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এমন নয়। অতিবৃষ্টির কারণে ফুঁসতে শুরু করেছে গোদাবরী নদী। সব মিলিয়ে বৃষ্টিতে নাজেহাল আরব সাগরের কোল ঘেঁষে থাকা এই রাজ্য। এরই মধ্যে আবার দেখা গেল বেনজির ঘটনা। অতিবৃষ্টির জেরে কার্যত বন্যা পরিস্থিতি, ফুঁসছে রায়গঢ়ের পাতালগঙ্গা নদীও। তাতেই ভেসে যাচ্ছে একটার পর একটা রান্নার গ্যাস। জানা গিয়েছে, এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে খালাপুরে অবস্থিত HPCL-এর বটলিং প্ল্যান্ট। তার জেরেই প্রায় তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার বন্যার জলে ভেসে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্ল্যান্টের প্লট নম্বর E-1/7-এ অবস্থিত গোডাউনে ভারী বৃষ্টি ও জল জমার কারণে সিলিন্ডারগুলো নদীতে ভেসে যায়। কিছু সিলিন্ডার গ্যাস ভর্তি, কিছু খালি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

China Flood Situation: বন্যার...

Read Next

ENG vs IND: ফের ব্যর্থ...