We currently don't have news in this language. Please choose another language.
CJP Founder Abhijeet Dipke Slapped: ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে-কে থাপ্পড় যুবকের
নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে চড় মারার অভিযোগ। রাজস্থানের জয়পুরে দলীয় কর্মী-সমর্থকদের কাঁধে চড়ে যাচ্ছিলেন তিনি। মূলত, NEET-এর প্রশ্নফাঁস এবং বেকারত্বের অভিযোগ নিয়ে মূলত এদিন তিনি জমায়েত করেন। আর তারইমাঝেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
Physical attacks are a sign of fear and cowardice.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 15, 2026
We will continue to raise our voices peacefully. I am a follower of Gandhi and Ambedkar, and I will keep fighting this battle with peace and love.
PS: Dharmendra Pradhan must resign!
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, এদিন জয়পুর ককরোচ জনতা পার্টির কর্মী-সমর্থকরা প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এর নের্তৃত্বে জড়ো হন। আচমকাই এই ঘটনা ঘটে। তাঁকে ভিড়ের মধ্যেই চড়া মারা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ছবি প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা পিটিআই। অভিজিৎ দীপকে এদিন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন ‘এভাবে হামলা চালানো আসলে ভয় এবং কাপুরুষরতার লক্ষণ। তবে শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের প্রতিবাদ জারি রাখব। আমি গান্ধী এবং আম্বেদকরের ভক্ত। শান্তি এবং ভালবাসা নিয়েই এই যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাব।’
Don’t get distracted.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 15, 2026
Dharmendra Pradhan Must Resign! pic.twitter.com/4McbyvVqT3
তিনি এক্স হ্যান্ডেলে বলেন, আজকের যে প্রতিবাদ সভা ছিল, তা অনেকটাই বড় আকারে ছিল। অনেকটাই সফল হয়েছে। অনেক মানুষ এসে যোগদান করেছিল। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন দিনের পর দিন বড় হতেই চলেছে। আর আমি আজকের ঘটনা নিয়ে কথা বলতে চাই। দেখুন এই সমস্ত কিছুই মূলত একটা ট্যাকটিস, আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য, এদের মূলত চায় আমাদের লক্ষ্যচ্যুত করতে। কিন্তু আমরা কখনই লক্ষ্য থেকে সরব না। ধর্মেন্দ্রপ্রধানকে ইস্তফা দিতে হবে। তাই একবার নয়, ১০ বার চড় মারুন, তবুও আমরা বলেই যাব, ধর্মেন্দ্রপ্রধান , আপনাকে তো ইস্তফা দিতেই হবে। তাই কেউ লক্ষ্যচ্যুত হবেন না। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সেটা হল ধর্মেন্দ্রপ্রধানের ইস্তফা। এবং ওরা যতই আমাদের উপর হাত ওঠাক,আমরা আমাদের তরফ থেকে কখনই হাত তুলব না। আমাদের এই পদক্ষেপ শান্তিপূর্ণ, তাই আমরা শান্তি এবং ভালোবাসার মধ্য দিয়েই লক্ষ্যের দিকে এগিয়ে যাবো। এবং আমাদের যারা ঘৃণা করেন, তাঁদের জন্য বলবো, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
I kept telling you to be careful in Jaipur, Rajasthan. Modi supporters are everywhere there. Looks like you finally ran into them.
— Cockroach Jan Party (@cockroaches____) June 15, 2026
Abhijeet, we're with you. We condemn this behavior and stand firmly against intimidation and harassment. ? pic.twitter.com/7Bjg9LbV3O
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda