We currently don't have news in this language. Please choose another language.
Sudip Banerjee: 'করতালি দিয়ে অভিবাদন দিতে বলা হল', কেন্দ্রীয় মন্ত্রী হওয়া নিয়ে জল্পনার মাঝেই সুদীপ বললেন...
নয়াদিল্লি: তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) বিদ্রোহী সাংসদদের ব্লকে নাম লিখিয়েছিলেন। অন্যতম সিনিয়র সাংসদ। তৃণমূল কংগ্রেসে ভাঙনের পর শিরোনামে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-শর্মিলা সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকারও। NDA জোটে যোগ দিতে আজই দিল্লিতে NCPI নেতৃত্ব। NCPI-র হয়ে ২ সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তৃণমূল থেকে NCPI-তে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা। বিজেপির পরে NDA-র বৃহত্তম শরিক হতে চলেছে NCPI
আর সেই জল্পনার মাঝেই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বললেন, 'যে যে দুর্নীতির খবর দেখছি, সবাই বলছে দলের ভিতর ঠিক করুন। দল চূড়ান্তভাবে ব্যর্থ, সঙ্গে I-PAC নিয়ে সবার অভিযোগ ছিল। বসের মতো ছড়ি ঘোরাচ্ছিল I-PAC। ভোটের ফল বেরোনোর পরে মনে আঘাত পেলাম, সবাই বলতে শুরু করল। আশি ঊত্তীর্ণ বিধায়কদেরও অভিষেককে করতালি দিয়ে অভিবাদন দিতে বলা হল।'
সুদীপ আরও বললেন, 'এই দলের সঙ্গে যুক্ত রাখতে কোথাও কোথাও অসুবিধে হচ্ছিল। ১৯ জন সাংসদ তৈরি হয়ে যাওয়ার পরে আবেদন করল। আমি তাদের সঙ্গে যুুক্ত হয়ে শেষ ২০ নম্বর হয়ে সই করলাম।'
আমার সঙ্গে বিজেপির কেউ কথা বলেনি, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'আমাকে খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে কোথায় কে প্রার্থী হচ্ছে।'
গত ১৪ জুন রবিবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ জানিয়েছিলেন যে, তাঁরা ত্রিপুরার দল NCPI- তে যোগ দিচ্ছেন। NDA- এর জোট শরিক হিসেবে কাজ করবেন তাঁরা। এই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। এবার জানা গিয়েছে, এই ২ জন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন।
গতকাল দুটো গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এরপর তাঁরা চলে যান ২০ নম্বর আকবর রোডে লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যে NCPI - এর সঙ্গে মিশতে চলেছেন, এই সংক্রান্ত সই করা চিঠি তুলে দেওয়া হয় ওম বিড়লার হাতে।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে ক্ষোভ, মরক্কোর বিরুদ্ধে ড্রয়ের পর ব্রাজ়িল শিবিরে অশান্তি! কী বললেন কোচ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda