We currently don't have news in this language. Please choose another language.
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
শিবাশিস মৌলিক, কলকাতা : ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে জনতার দরবার। ভুরি ভুরি অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বহু মানুষ। আর মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত বরুণ বিশ্বাসের পরিবার। আগামীকাল ৫ জুলাই রবিবার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুর ১৪ বছর। ছেলের খুনের ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বরুণ বিশ্বাসের পরিবার।
৫ জুূলাই, ২০১২, উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে গুলিতে খুন হন সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। কলকাতার মিত্র ইন্সটিটিউটশনের শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। খুনের মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়। বাকিরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী। এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির সেই বরুণ বিশ্বাসের পরিবার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী