We currently don't have news in this language. Please choose another language.
Debraj Chakraborty Arrest: এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ৪জনকে নোটিস দিল বাগুইআটি থানা। বিধাননগর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুই ও দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত রতন মৃধাকে নোটিস দিয়ে আজ তলব করা হয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরও। অভিযোগ এইসব এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে, তোলাবাজি করা হয়েছে প্রোমোটারদের থেকে। তোলাবাজির টাকা পৌঁছে গেছে দেবরাজ চক্রবর্তীর কাছে।
পুলিশের দাবি, দেবরাজের তোলাবাজির নেটওয়ার্কে মধ্যস্থতাকারী ছিলেন বিনু মণ্ডল, মণীশ মুখোপাধ্যায় ও গোপাল বাগুই। পুলিশ সূত্রে দাবি, কোথাও প্রোমোটিং বা প্রজেক্ট হলে টাকা দাবি করা হত। টাকা না দিলে প্রজেক্টের কোনও খামতি বের করা হত পুরসভা থেকে। পুরসভার নোটিস ধরিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হত। প্রকল্পের কাজ বন্ধের পরও টাকা না দিলে মারধর চলত। টাকা দিলে পুরসভার নোটিসও উঠে যেত। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে। পুলিশ সূত্রে দাবি, দেবরাজের যাবতীয় কাজকর্ম নেপথ্য থেকে পরিচালনা করতেন রতন মৃধা।
গ্রেফতার দেবরাজ, জিজ্ঞাসাবাদের জন্য ঘনিষ্ঠদের তলব পুলিশের। দেবরাজ ঘনিষ্ঠ ৩ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস। আজই ৪ জনকে নোটিস দিয়ে হাজিরার নির্দেশ তদন্তকারী SIT-র। বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডলকে নোটিস। নোটিস দেওয়া হল ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায়কে। হাজিরা দিতে নোটিস বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুইকে। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে।
তোলাবাজিতে মধ্যস্থতাকারী ছিলেন ৩ প্রাক্তন কাউন্সিলর, দাবি পুলিশের। 'কোথাও প্রোমোটিং বা প্রজেক্ট হলে টাকার দাবি করত এই কাউন্সিলররা। টাকা না দিলে প্রজেক্টের কোনও খামতি বের করে পুরসভার নোটিস ধরানো হত। প্রকল্পের প্ল্যান বা নকশায় খুঁত আছে বলে মিটিয়ে নেওয়ার কথা বলা হত। স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হত প্রোমোটাররা, দাবি করা হত মোটা টাকা। টাকা দিলে ফের মিলত কাজ শুরু ছাড়পত্র', দাবি পুলিশের। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে। 'দেবরাজের যাবতীয় কাজকর্ম নেপথ্য থেকে দেখভাল করতেন রতন মৃধা। দেবরাজের রক্ষাকবচ উঠে যাওয়ার পর থেকেই বেপাত্তা রতন, দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী