We currently don't have news in this language. Please choose another language.
Coding Jobs on Decline: এই চাকরিই আর থাকবে না? ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক, জানালেন ২০২৬ সালেই আয়ু শেষ
নয়াদিল্লি: এতদিন নিরাপদ উপায় ভাবা হতো। কোডিং শিকলে চাকরির অভাব হবে না, এমন ধারণাও ছিল। কিন্তু কোডিং নিয়েই এবার অশনি সঙ্কেত দিলেন ধনকুবের ইলন মাস্ক। যন্ত্রমেধার বাড়বাড়ন্ত এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে,চলতি বছরের শেষ নাগাদই কোডিং-এর আর কোনও মূল্য থাকবে না বলে দাবি করলেন তিনি। (Elon Musk on Coding)
Anthropic-এর Claude Code এবং OpenAI-এর Codex ইতিমধ্যেই কোডিং সংক্রান্ত ধ্যানধারণা বদলে দিতে শুরু করেছে। শুধুমাত্র কোড লিখেই দেয় না, গোটা সফ্টওয়্যার আর্কিটেকচারকে পরিচালনা করতে শুরু করেছে AI Tool-গুলি। নিজে নিজেই টেস্ট রান চালায়, ত্রুটি সংশোধনও করে নেয় নিজে থেকেই। (Coding Jobs on Decline)
আরও পড়ুন: পরমাণু অস্ত্র মোতায়েন করল ভারত? দীর্ঘদিনের নীতি থেকে কি সরে এল দিল্লি? বাড়ছে জল্পনা
সেই পরিস্থিতিতেই কোডিং নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মাস্ক। তাঁর কথায়, “চলতি বছরের শেষ নাগাদই পরিস্থিতি বদলে যাবেবলে মনে হয় আমার। AI সরাসরি বাইনারি তৈরি করছে এবং আরও ভাল বাইনারি তৈরি করছে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অপটিমাইজ়ড বাইনারি তৈরি করা গেলেই চিরাচরিত কোডিং অতিক্রম করা সম্ভব। এ বছরের শেষ নাগাদ আর প্রয়োজনই পড়বে না (কোডিং-এর)।”
আরও পড়ুন: তিনিও কি ‘নতুন’ তৃণমূলে? না কি মমতার পাশে থাকবেন? মুখ খুললেন তারকা সাংসদ দেব
চাকরির বাজার থেকে উঠে আসা রিপোর্ট বলছে, এন্ট্রি লেভেলের কোডিং সংক্রান্ত কাজ এমনিতেই তলানিতে। বিভিন্ন সংস্থাও এখন AI Tools ব্যবহার করছে। গত নাসে Revelio Labs And the World Economic Forum-এর রিপোর্টে দেখা যায়, এন্ট্রি লেভেলের চাকরির বিজ্ঞাপনে ৩৫ শতাংশ পতন ঘটেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সফ্টওয়্যার ডেভলপমেন্ট এবং প্রোগ্রামিং সংক্রান্ত কাজের উপর।
Anthropic-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ড্যারিও আমোডি গত মাসেই দাবি করেন যে, AI এন্ট্রি লেভেলের অর্ধেক ‘হোয়াইট কলার’ চাকরিই খেয়ে নিতে পারে। তার জেরে বেকারত্ব বাড়তে পারে ১০ থেকে ২০ শতাংশ। যে কারণে AI-এর বাড়বাড়ন্ত ঠেকানোর পক্ষেও সওয়াল করেন তিনি। অন্তত চাকরির বাজারে AI নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মত তাঁর। যদিও সম্প্রতি নিজের অবস্থান থেকে পিছু হটতেই দেখা যায় তাঁকে। AIকে কাজে লাগানো হলেও, চাকরির সুযোগ বৃদ্ধির পরিসরও রয়েছে বলে দাবি করেন তিনি। তবে মাস্কের ভবিষ্যদ্বাণী বিপদেরই ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ