We currently don't have news in this language. Please choose another language.
NEET Re-Exam: আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
NEET Re-Exam: আবার হতে চলেছে NEET পরীক্ষা। ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য সরকার সব ধরনের সতর্কতা অবলম্বন করছে, জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে, নিট-ইউজি- এর পুনরায় পরীক্ষা যাতে কোনও অনিয়ম ছাড়াই অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করছে। তিনি আরও বলেন যে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনও সহযোগিতা করছে। এর আগে ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ ওঠায় আগামী ২১ জুন ফের পরীক্ষা হতে চলেছে।
জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, 'আজ আমি ব্যক্তিগতভাবে পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এনটিএ সদর দপ্তরে এসেছিলাম। এবার আমরা প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত জড়িত সমস্ত বিভাগের গোপনীয়তা রক্ষায় আরও বেশি সতর্কতা অবলম্বন করেছি।' তিনি আরও বলেছেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব টি. ভি. সোমনাথনের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগগুলির সচিবদের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, 'আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও চিঠি লিখেছি। মুখ্যমন্ত্রীরা আমাদের সহযোগিতা করছেন, বিশেষ করে সেই রাজ্যগুলিতে যেখানে বিশেষ মনোযোগের প্রয়োজন।'
তিনি আরও বলেন যে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সংশ্লিষ্ট জেলা কালেক্টর এবং মুখ্য সচিবদের উপস্থিতিতে নিজ নিজ জেলা কালেক্টর এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। NTA Director General এই সমস্ত মিটিংয়ে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এও বলেছেন যে, আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনও আগামী দিনগুলিতে প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন যে, এনটিএ-র কাঠামো শক্তিশালী করার জন্য নতুন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন যে, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MEITY) হোক বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা- সহ বিভিন্ন প্রস্তুতির জন্য সবাইকে একত্রিত করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন, 'আমার পূর্ণ বিশ্বাস আছে যে, এবার এনটিএ ৫৫১টি শহরে পরীক্ষাটি সফলভাবে পরিচালনা করতে পারবে।'
পরীক্ষার্থীদের উদ্দেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন: "আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে এবার NEET পরীক্ষা কোনো রকম অনিয়ম ছাড়াই অনুষ্ঠিত হবে। আমি এও আশ্বাস দিতে চাই যে এবার পরীক্ষার ফলাফল যথাসময়ে ঘোষণা করা হবে, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো প্রভাব না পড়ে এবং বেশি সময় নষ্ট না হয়।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda