Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি : পরিস্থিতির উন্নতি হচ্ছে পশ্চিম এশিয়ায় (West Asia)। এই আবহে শিল্প ও বাণিজ্যিক LPG ক্রেতাদের জন্য স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার অ-গৃহস্থালি এলপিজি (Non-Domestic Packed LPG) সরবরাহের ওপর থেকে সমস্ত

নয়াদিল্লি : পরিস্থিতির উন্নতি হচ্ছে পশ্চিম এশিয়ায় (West Asia)। এই আবহে শিল্প ও বাণিজ্যিক LPG ক্রেতাদের জন্য স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার অ-গৃহস্থালি এলপিজি (Non-Domestic Packed LPG) সরবরাহের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিল। সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে গেল সঙ্কটের আগের অবস্থায়। পশ্চিম এশিয়ায় সংঘাত মেটানোর লক্ষ্যে আমেরিকার ও ইরানের মধ্যে স্বাক্ষরিত মউ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ প্রশস্ত করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়েই ভারতের অপরিশোধিত তেল ও এলপিজি আমদানির একটি বড় অংশ পরিবাহিত হয়। এই পরিস্থিতিতে উপরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

TMC Govt's Corruption : তৃণমূল...

Read Next

Biswarup Dey : 'এ ব্যথা সহ্য...