TMC Govt's Corruption : তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি ? শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দফতরের দুর্নীতি নিয়ে প্রকাশিত বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দফতরের দুর্নীতি নিয়ে প্রকাশিত হবে শ্বেতপত্র। বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজের চুক্তিভিত্তিক ও বৃত্তিমূলক বিষয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়েও দিলেন সুখবর।

তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি হয়েছে ? তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি সরকার। বিধানসভা ভোটের প্রচারেই বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। গতকাল অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, জনসমক্ষে আনা হবে তৃণমূল সরকারের বিভিন্ন দফতরের সিএজি-র অডিট রিপোর্টও। অর্থমন্ত্রী বলেন, "কোনও কোনও ডিপার্টমেন্ট বলবে, তাদের কেন প্রকল্পগুলো অর্ধসম্পন্ন হয়ে পড়ে ছিল ? কোনও কোনও ডিপার্টমেন্ট বলবে, তাদের নিয়োগে কেন এত দুর্নীতি হয়েছিল ? আর সব ডিপার্টমেন্টে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসেছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা প্রকাশ করে দেখাব।"

পাশাপাশি, বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক ও বৃত্তিমূলক বিষয়ের শিক্ষকদের বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে। অর্থমন্ত্রী বলেছেন, "রাজ্যের সাহায্যপ্রাপ্ত কলেজগুলি যে দাবিটা রেখেছে, সেটা আমরা কিছুটা আমরা মেনে নিলাম, তাঁদের (চুক্তিভিত্তিক অধ্যাপক) মাসিক সাম্মানিক ২০০০ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা আমি করছি। বৃত্তিমূলক বিষয়ের শিক্ষক, তাঁদের একটা সাম্মানিক দেওয়া হয়, তাঁদের ২০০০ টাকা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে।" রাজ্যে নতুন কয়েকটি কলেজ তৈরির কথাও বিধানসভায় ঘোষণা করেন অর্থমন্ত্রী।

ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে দিনকয়েক আগে। আর এই বাজেটে DA থেকে চাকরি, শিক্ষা থেকে স্বাস্থ্য়, শিল্প থেকে পরিকাঠামো, মহিলা থেকে ছাত্র, নবীন থেকে প্রবীণ, সবার জন্য় নানা ঘোষণা করেছে বিজেপি সরকার। বাজেটের মধ্য়ে অবশ্য়ই উল্লেখযোগ্য় একলাফে ২০ শতাংশ DA বৃদ্ধি। যা এরাজ্য়ে কখনও হয়েছে বলে কেউ মনে করতে পারছে না। এর পাশাপাশি রাজ্য় সরকারের ১ লক্ষ শূন্য়পদে নিয়োগ এবং সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমায় ৫ বছরের ছাড় ২ বছরের জন্য় বহাল রাখা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, NVF-এর পারিশ্রমিক বাড়ানো এবং আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। এককথায়, গুচ্ছ গুচ্ছ ঘোষণা করেছে রাজ্য় সরকার। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Shani Vakri 2026: শনি বক্রিতে...

Read Next

Commercial LPG Supply : পশ্চিম...