Control of Anti-Social Activities Bill: গুন্ডা দমন বিল নিয়ে বলতে চাইলেন না শোভনদেব, বলা নিয়ে দড়ি টানাটানি 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: গুন্ডা দমন বিল নিয়ে কে বলবে, তাই নিয়ে দড়ি টানাটানি। বিধানসভায় এই বিল নিয়ে কে বলবে, তাই নিয়ে বচসায় জড়ায় 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল' -এর আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 'কালীঘাট তৃণমূল' -এর কুণাল ঘোষ।

কলকাতা: গুন্ডা দমন বিল নিয়ে কে বলবে, তাই নিয়ে দড়ি টানাটানি। বিধানসভায় এই বিল নিয়ে কে বলবে, তাই নিয়ে বচসায় জড়ায় 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'। 'ঋতব্রত তৃণমূল' -এর আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 'কালীঘাট তৃণমূল' -এর কুণাল ঘোষ। বলতে উঠে শোভনদেব চট্টোপাধ্যায় প্রথমে বলেন, তাঁর বদলে কুণাল ঘোষ বলবেন। কিন্তু এই বচসা, তর্কাতর্কির মধ্যে বলতে উঠে বসে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিকে, স্পিকার জানালেন, যাঁর নাম আছে, তাঁকেই বলতে হবে। নিয়মের বাইরে যেতে পারব না, এই প্রসঙ্গেই বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

আরও পড়ুন: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

তৃণমূল শিবির শুরু থেকেই বিভক্ত হয়ে রয়েছে। গুন্ডা দমন বিল নিয়ে কে বক্তব্য রাখবেন, তা নিয়ে মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামান তালিকা জমা দেন স্পিকারের ঘরে। কিন্তু এই বিষয়ে বলতে উঠে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তিনি এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে চান না। বদলে তিনি চান, তাঁর জায়গায় বক্তব্য রাখুন কুণাল ঘোষ। সেই সময় অধ্যক্ষ বলেন, তালিকায় যাঁর নাম আছে তাঁকেই বলতে হবে। এই ভাবে নাম বদল করা যাই না। এমন কি তাপস রায়কেও বলতে শোনা যায়, যার নাম আছে তাকেই বলতে হয়, অন্য কেউ বলতে পারেন না। এমন করা আইন বিরুদ্ধ, বলেন মানিকতলার বিধায়ক।

এরপর এই নিয়ে শুরু হয় তর্ক। শোভনদেব চট্টোপাধ্যায় বারে বারে বলতে থাকেন, তাঁর নিজের জায়গায় তিনি কুণাল ঘোষকে বলতে দিচ্ছেন। অন্যদিকে, কুণাল ঘোষকে দেখা যায় যেদিকে ফিরহাদ হাকিম বা আখরুজ্জামানরা বসেন, সেদিকে এগিয়ে যেতে। গিয়ে তাঁদের দিকে কিছু ইঙ্গিত করতে। হয়তো তিনি প্রশ্ন করছিলেন, কেন তাঁর নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হল। সেই নিয়ে তর্কও শুরু হয়ে যায়। তারপর পাল্টা বিজেপির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে SIP নাকি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, কোন পথে বেশি রিটার্ন? যা বলছে গত ২০ বছরের অঙ্ক

এই তর্কাতর্কির সময় শোনা যায়, "যা করার নিজেদের ঘরের ঝামেলা নিজেরা মেটান। এখানে বসে ঝামেলা করবেন না।" আর এই সময় নিয়েই এক প্রকার হাস্যাস্পদ জায়গায় রাজ্যের বিরোধী শিবির।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal News Today Live Updates:...

Read Next

Dev Tollywood: 'অবশেষে শুরু...