West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত

Audio Narrative Assistant
Executive Summary
গ্রেফতার কলকাতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জালে ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল। তোলাবাজি মামলায় গ্রেফতার করল গার্ডেনরিচ থানার পুলিশ।

গ্রেফতার কলকাতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জালে ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল। তোলাবাজি মামলায় গ্রেফতার করল গার্ডেনরিচ থানার পুলিশ। অস্ত্র আইনেও মামলা। 

গুজরাত, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ। সমাজবিরোধী কাজের বিরুদ্ধে কড়া আইন আনার পথে বিজেপি সরকার। আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ।

বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়। আজ বিধানসভায় বিল পেশ বিজেপি সরকারের।

তৃণমূল জমানার OBC আইন সংশোধন ও বাম আমলের আইন বদলে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা বৃদ্ধি। আজ বিধানসভার পেশ OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল।

আজ বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। গঠিত হবে হাই পাওয়ার কমিটি। কিছু প্রতিবন্ধকতা থাকায় সতর্ক পদক্ষেপ সরকারের, সূত্রের খবর।

প্ল্যান না মেনেই তৈরি হচ্ছিল তারাতলার গোডাউন? কার কথায় অনুমোদন ? ষোলো মৃত্যুর দায় কার? প্রাক্তন মেয়রের OSD, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি সিটের। 

ববির প্রাক্তন OSD-র হাওড়ার বাড়িতে ম্যারাথন তল্লাশি। অনিয়মের নেপথ্যে কি কালীচরণের টিমওয়ার্ক? তারাতলা ছাড়াও অন্য বিল্ডিং প্ল্যানের অনুমোদন ? উত্তর খুঁজছে সিট। 

কুণালের পর কল্যাণ। ফের ফিরহাদের গ্রেফতারি দাবি। 

তারাতলা বিপর্যয়ে চাপ বাড়ছে ববির। প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদের দাবি পুরমন্ত্রীর। 

জেনেশুনেই কি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল তারাতলার গোডাউনের শ্রমিকদের? 

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাতলাকাণ্ডে তৈরি SOP। আজ থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোতে শুরু বিশেষ অডিট। জমি, সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণগত মানে জোর। 

একুশে জুলাই কার? দুই তৃণমূলে দড়ি টানাটানি। ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশ করতে চায় দু-পক্ষই। পুলিশকে ঋতব্রত-তৃণমূলের চিঠির পর সভাস্থল পরিদর্শনে কালীঘাটপন্থীরা। 

সমাবেশে আমন্ত্রণের জন্য শহিদদের পরিবারের কাছে কালীঘাট-তৃণমূলের প্রতিনিধি। 

মুখ্য়মন্ত্রীর কড়া বার্তা। বাগনানে বিজেপি কর্মী খুনে আরও একজনকে গ্রেফতার করল CID। FIR-এ নাম থাকা ৫১ জনের মধ্যে জালে ১১। কালীগঞ্জে তামান্না খুনে FIR-এ নাম থাকা সবাই গ্রেফতার। 

বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি। হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বহরমপুর থানায় AJUP বিধায়কের বিরুদ্ধে FIR। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ারে ভেসে গেল অস্থায়ী সেতু। তিস্তার জল ঢুকছে ময়নাগুড়িতে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

BJP News:আজকের বাংলা আর...

Read Next

Control of Anti-Social Activities Bill:...