We currently don't have news in this language. Please choose another language.
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
লিসবন: বিশ্বকাপ (FIFA World Cup 2026) জয়ের শেষ সুযোগ ছিল। ৪১ পেরিয়েও স্বপ্ন দেখেছিলেন যে যদি শেষ একবার সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপ জিততে পারেনি। দল হিসেবে খুব একটা ভাল পারফর্ম ছিল না পর্তুগালের। রোনাল্ডো নিজেও খুব একটা ছন্দে ছিলেন না। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল ছাড়া আর একটি মাত্র গোল করেছিলেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে। স্পেনের বিরুদ্ধে পর্তুগাল ছিটকে যাওয়ায় সি আর সেভেনের বিশ্বকাপ জেতার স্বপ্নও ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। কিন্তু ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করেন যে রোনাল্ডোর যা কৃতিত্ব, তাতে বিশ্বকাপ না জিতলেও তাঁর কৃতিত্ব কমে যাচ্ছে না। অঁরি বলেন, 'বছরের পর বছরের ধরে রোনাল্ডো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ও বিশ্বকাপ না জিতলেও যা কিছু করেছে ফুটবলের জন্য, দেশের জন্য, ক্লাবের জন্য, তা অবিশ্বাস্য। আমি চাইব এখনও ক্রিশ্চিয়ানো খেলুক, একইসঙ্গে ১০০০ গোল পূরণ করুক।'
View this post on Instagram
বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-র মহারণে স্পেনের বিরুদ্ধে ম্য়াচে গোটা বিশ্বের নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। খেলার আগের দিনই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বিশ্বকাপ হতে চলেছে। তাই বাড়তি উদ্যোগ ছিল ক্রিশ্চিয়ানোর গোল করার বিষয়ে। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের আগে এই বিশ্বকাপে সাইমন মাত্র চারটি সেভ করেছিলেন। রাউন্ড অফ ৩২-এ অস্ট্রিয়া গোলপোস্টের লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। তবে পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে তিনি দু'বার রোনাল্ডোদের প্রচেষ্টা রুখে দিয়েছেন। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের দর্শকদের করতালির মধ্যেই হতাশ হয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো। এই পরাজয় রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ারের শেষ অধ্যায় । এর মধ্য দিয়ে দেশের হয়ে তাঁর বিশ্বকাপ জেতার দুই দশকের প্রচেষ্টার সমাপ্তি ঘটল। রোনাল্ডোর নাগালের বাইরেই থেকে গেল বিশ্বকাপ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ অধিনায়ক কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন হারের বিষয়টি তিনি তখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছিলেন। এরপর তিনি স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামালের সঙ্গে আলিঙ্গন সারেন এবং প্রতিপক্ষ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানান। দেশের জার্সিতে আর কতদিন খেলেন সি আর সেভেন, তা দেখার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়